আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের ১২ ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না, নির্দেশ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি: আরজি করে ধর্ষণ ও খুনের শিকার হওয়া তরুণী চিকি‍ৎসক একটানা ৩৬ ঘন্টা ডিউটি করেছিলেন বলে অভিযোগ। আর এই নিয়েই অনেকে ক্ষোভ উগরে দিচ্ছেন। অনেকেই একটানা ৩৬ ঘন্টা ডিউটিকে ‘অমানবিক’ বলে মনে করছেন। এবার ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরাহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে রাজ্যের কোনও মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে মহিলা চিকি‍ৎসক-মহিলা নার্স ও মহিলা কর্মীদের ১২ ঘন্টার বেশি ডিউটি করানো যাবে না। সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি বা রাত্রিকালীন দায়িত্ব না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে উপস্থিত ছিলেন মুখ্যসচিব বি পি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ঠিক হয়েছে, হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে মহিলা চিকি‍ৎসক ও কর্মীদের নিরাপত্তার জন্য ‘রাত্তিরের সাথী’ নামে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠক শেষে আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘আরজি কর কাণ্ডের পরে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ পদক্ষেপট নেওয়া হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও একই পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’ কী-কী রয়েছে ‘রাত্তিরের সাথী’ কর্মসূচিতে-

১) রাজ্যের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেল-সহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে।

২) মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে ‘রাত্তিরের সাথী’ নামে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক।

৩) প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। ২৪ ঘন্টা ধরে চলবে বিশেষ নজরদারি।

৪) মহিলা কর্মজীবীদের জন্য চালু করা হচ্ছে বিশেষ সঙ্কেতযুক্ত বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন (মোবাইল অ্যাপ)। প্রতিটি মহিলা কর্মজীবীর ফোনে ওই মোবাইল অ্যাপ ডাউনলোড বাধ্যতামূলক করা হচ্ছে। মোবাইল অ্যাপের সঙ্গে স্থানীয় থানার যোগাযোগ থাকবে। অর্থা‍ৎ কোনও মহিলা কর্মজীবী বিপদে পড়লে ওই মোবাইল অ্যাপের মাধ্যমেই সরাসরি থানায় বিশেষ বার্তা পাঠাতে পারবেন।

৫) মহিলা কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। আপাতত ১০০ ও ১০২ নম্বরে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন।

৬) জেলা হাসপাতাল থেকে শুরু করে মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা করা হবে। অর্থা‍ৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা, তা দেখা হবে।

৭) মহিলা কর্মজীবীদের যৌন নির্যাসতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

৮) হাসপাতাল-মেডিকেল কলেজ সহ বিভিন্ন অফিসে মহিলাদের নৈশকালীন ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মহিলা কর্মজীবীর সঙ্গে তাঁর পরিচিত কিংবা কোনও মহিলা সঙ্গিনীকে ডিউটি দেওয়া হয় তার উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে।

৯) বেসরকারি সংস্থাগুলিকেও ‘রাত্তিরের সাথী’ প্রকল্প কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

ক) প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল, মহিলা হস্টেলে রাত ভর চলবে বিশেষ পুলিশ পেট্রলিং।

খ) মেডিকেল কলেজ হাসপাতালে এখন থেকে চিকি‍ৎসক-সহ প্রতিটি কর্মীকে গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র।

গ) নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। তাঁরাই পুরো নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন।

ঘ) কোনও মহিলা চিকি‍ৎসক কিংবা কর্মীকে একটানা ১২ ঘন্টার বেশি ডিউটি দেওয়া যাবে না।

ঙ) সম্ভব হলে মহিলাদের নাইট ডিউটি থেকে বাদ দেওয়া হবে।

 

 

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ