Loading live market data...
Loading active stocks...
Connecting...

রোল, চাউমিন, মোগলাই সব হেরে ভূত, পুজোয় দাপট পিৎজার

বিরিয়ানি বি রেডি। তোমার সিংহাসনকে চ্যালেঞ্জ করছে পিৎজা। পছন্দের তালিকায় দু’নম্বরে পিৎজার উঠে আসা কলকাতার স্বাদবদলেরই ইঙ্গিত দিচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাদ বদলাচ্ছে কলকাতার(Kolkata)। বদলাচ্ছে পছন্দ-অপছন্দও। সেই বদলের ছবিই ধরা পড়ল এবারের পুজোয়(Durga Puja)। শুনলে চমকে উঠবেন এবারের পুজোয় বাঙালির অতি প্রিয় এগ রোল, চিকেন রোল, মটন রোল, পনির রোল, এগ চিকেন রোল, এগ চাউনিম, প্রন চাউনিম, চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন, চিকেন মোগলাই, মটন মোগাল, কবিরাজী মোগলাই এইসবকেই একা হারিয়ে দিয়েছে পিৎজা(Pizaa) নামের একটা খাবার। তথ্য বলছে, ষষ্ঠী থেকে দশমী অফলাইন ও অনলাইন মিলিয়ে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্রি হয়েছে ৭ লক্ষ পিৎজা। ওই ৭ লক্ষ মিডিয়াম সাইজ পিৎজা পাশাপাশি রাখলে ঢাকা পড়ে যাবে গোটা ইডেন গার্ডেন্স। তবে সেই অঙ্কের বাইরে উঁকি দিচ্ছে একটা ধাঁধা। ফ্রায়েড রাইস-চিলি চিকেন বা নুডলসকে সরিয়ে পুজোর দিনে শহরের ভোজনরসিকদের(Food Lovers) পছন্দের তালিকায় দু’নম্বরে পিৎজার উঠে আসা কলকাতার স্বাদবদলেরই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রতিবছরের মতন এবারেও চ্যাম্পিয়ন কিন্তু সেই বিরিয়ানিই(Biriyani)।  

আরও পড়ুন, ‘ভোটের কার্নিভালে আসুন, জনতার দরবারে বিচার হোক’, চ্যালেঞ্জ ডাক কুণালের

পুজোর কলকাতা বিরিয়ানিময়। কোভিডের আগে থেকেই তা ধরা পড়ছিল। ১৮৫৬ সালে অযোধ্যার নবাব ওয়াজেদ আলি শাহ চিরকালের জন্য লখনউ ছেড়ে কলকাতায় মেটিয়াবুরুজে চলে আসেন। সঙ্গে এনেছিলেন লখনউয়ের তেহজিব এবং বহু রকমের খাবারের রেসিপি। তারই অন্যতম ছিল দম পোক্ত বিরিয়ানি। পরের দেড়শো বছরে নবাবি ওই খানার কিছু পরিবর্তন করে বাঙালিরা তাকে একেবারে কলকাত্তাই করে নিয়েছেন। তাই পুজোয় মাত্র ৫ দিনেই দিব্যি উড়ে গিয়েছে ১৫ লক্ষ প্লেট বিরিয়ানি। রসনাবিলাসীদের পছন্দের তালিকার শীর্ষে গত কয়েক বছর ধরেই রাজত্ব করছে বিরিয়ানি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু বিরিয়ানির মনেও ভয় ধরিয়েছে পিৎজা নামের ইউরোপিয় খাবারটি। কেননা এবারের পুজোয় দাপট দেখানো পিৎজার বিক্রির রিপোর্ট বলে দিচ্ছে, বিরিয়ানির এবার হয়তো সিংহাসন হারানোর সময় হয়ে গিয়েছে। আগামী ১-২ বছরের মধ্যেই যদি দেখা যায় কলকাতার পুজোয় রাজত্ব করছে পিৎজা তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সত্যিই স্বাদ বদলাচ্ছে কলকাতার, বদলাচ্ছে আস্বাদের পছন্দ-অপছন্দও।     

আরও পড়ুন, কৃষ্ণনগরে তরুনীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধু ও তার বাবা-মা

বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি ও পিৎজা প্রস্তুতকারক সংস্থার হিসেব বলছে, এবারের পুজোয় কলকাতা ও সংলগ্ন এলাকায় অনলাইন ও অফলাইন মিলিয়ে প্রায় ১৫ লক্ষ প্লেট বিরিয়ানি বিক্রি হয়েছে। এটা যে এ বছরের ‘ক্রেজ়’, তা কিন্তু নয়। মহানগরের বিরিয়ানি প্রেমই এমন। ২০২২-২৩ সালের একটা সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, সে বার কলকাতায় সারা বছরে বিক্রি হয়েছিল প্রায় ৪১ লক্ষ প্লেট বিরিয়ানি। তবু তার পাশে যে পিৎজার বিক্রিও পাল্লা দিয়ে বাড়ছে, চলতি বছরের পুজো তা ইঞ্চিতে ইঞ্চিতে সে নিজেই বুঝিয়ে দিয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন অনলাইন ফুড ডেলিভারি সংস্থার হিসেব বলছে, পঞ্চমী থেকে দশমী — পুজোর এই ক’দিনে ডেলিভারি পার্সনরা সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ২০ লক্ষ অর্ডার ডেলিভারি দিয়েছেন। দিনে বিশ্রামের সুযোগ ছিল মাত্র কয়েক ঘণ্টা। প্রাথমিক হিসেবে গত বছরের তুলনায় এ বার পুজোয় কলকাতায় অনলাইন ফুড ডেলিভারির ব্যবসা প্রায় ৭.৮% বেড়েছে। বেড়েছে পিৎজার বিক্রিও। অতএব বিরিয়ানি বি রেডি। তোমার সিংহাসনকে চ্যালেঞ্জ করছে পিৎজা।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর