Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলেজ সার্ভিস কমিশন মামলায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলেজ সার্ভিস কমিশনের প্যানেলে নম্বর প্রকাশ মামলায় এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। কলেজ সার্ভিস কমিশনকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

২০২০ সালে কলেজ সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৩ সালে প্যানেল প্রকাশিত হয়। নাম ও রেজিষ্ট্রেশন নম্বর প্রকাশিত হলেও নম্বর প্রকাশিত হয়নি। ফলে হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলাতেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

শুনানিতে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন, প্রাপ্ত নম্বর, গবেষণা পত্র সহ বেশ কিছু দেখেই প্যানেলে নাম ওঠে। সেই ভাবেই প্যানেল প্রকাশ করা হয়েছে। পালটা বিচারপতি জানান, নম্বর প্রকাশ করলে অসুবিধা কোথায়? কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দীপক করের উদ্দেশে বিচারপতি জানান, ‘ ওঁকে মনে করিয়ে দেবেন সুবীরেশ ভট্টাচার্য এখন জেলে আছেন।’

কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক পরীক্ষার্থী। এই প্রেক্ষিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে রাজ্য।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের