ফের আদালতে ধাক্কা সুজয়কৃষ্ণের, কণ্ঠস্বরের নমুনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের মামলাটি যখন একটি নির্দিষ্ট বেঞ্চে বিচারাধীন, তখন বিচারপতি অমৃতা সিনহা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে ঠিক কাজ করেনি। বুধবার এই কথাই জানাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার ওপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া চলবে।

এদিন মামলা চলাকালীন বিচারপতি সৌমেন সেন জানান, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার রয়েছে। এদিন বিচারপতি সৌমেন সেন উষ্মাপ্রকাশ করেন, সুজয়কৃষ্ণ ভদ্রের নুমনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন একই বিষয় নিয়ে মামলা বিচারাধীন, তখন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ঠিক নয়। এটি বিচার বিভাগীয় আচরণবিধির ক্ষেত্রে সঠিক উদাহারণ নয়। এটা মারাত্মক প্রবণতা। ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে, তাহলে তারা ভুল কাজ করবে। ইডির উচিত বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্বারস্থ হওয়া।

এর আগে বিচারপতি অমৃতা সিনহার পক্ষে সওয়াল করে ইডির আইনজীবী জানান, বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কী ভুল রয়েছে। তিনি তো নির্দেশে লিখেছেন যে কণ্ঠস্বরের নমুনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছাড়া বিচারপ্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। ইডির এই যুক্তির পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অবশ্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর কোনও হস্তক্ষেপ করেনি। উল্লেখ্য, গত সপ্তাহে বুধবার রাতে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পরই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নুমনা সংগ্রহ করতে তৎপরতা শুরু হয়ে যায় ইডির তরফে। সেদিনই সুজয়কৃষ্ণকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের