সুপ্রিম রায়, বন্ধ হবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং

সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বন্ধ করা যাবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। কার্যত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের উচ্চ প্রাথমিকে(Upper Primary) ২০১৬ সালের একটি মেধাতালিকায়(Meritlist of 2016) নিয়োগের ব্যাপারে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম প্যানেলে ৯ হাজার প্রার্থী রয়েছেন। নানা কারণে এদের কাউন্সেলিং(Counseling) বন্ধ ছিল। School Service Commission বা SSC এই নিয়োগ প্রক্রিয়ার শুরু করার ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, কাউন্সিলিং চালিয়ে যেতে হবে কিন্তু কাউকে নিয়োগপত্র দেওয়া যাবে না। এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের(Supreme Court) দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বন্ধ করা যাবে না উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং নিয়ে কার্যত কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ কাউন্সেলিং শুরুর নির্দেশ দেয় SSC-কে। কিন্তু সঙ্গে এটাও জানিয়ে দিয়েছিল, কাউন্সিলিং হলেও কমিশন কাউকে নিয়োগপত্র দিতে পারবে না। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে মোট ১৪,৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করে SSC। কিন্তু উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে নাম নেই। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে। কাউন্সেলিং বন্ধের আবেদন জানিয়ে সৌমিতা সরকার-সহ ৩৫ জন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। মঙ্গলবার শীর্ষ আদালতে বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে সেই মামলারই শুনানি ছিল।

শুনানি চলাকালীন এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কাউন্সেলিং চলতে পারে। তবে কাউন্সেলিংয়ের পর কলকাতা হাইকোর্ট যদি নিয়োগ সংক্রান্ত কোনও চূড়ান্ত নির্দেশ দেয়, তা চ্যালেঞ্জ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। শীর্ষ আদালতের নির্দেশ, এখনই কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে নিয়ে যেতে পারবে SSC। তবে হাইকোর্ট নিয়োগ নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশ দিলে তা চ্যালেঞ্জ করা যাবে বলেও স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ। এই প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্ট এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে চাইছে না। তবে শীর্ষ আদালত আমাদের আবেদন শুনেছে। হাইকোর্ট নিয়োগ নিয়ে চূড়ান্ত কোনও নির্দেশ দিলে, তা চ্যালেঞ্জ করা যাবে বলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে।’

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

শ্রেয়স নন, ভারতের টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে কাকে পছন্দ রবি শাস্ত্রীর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা

অশনিসঙ্কেত! শেয়ারবাজারে ধস, ৯৬ টাকা পেরিয়ে গেল ডলারের দাম