উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের বিরোধিতায় করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে

দেশের শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই উচ্চ প্রাথমিক স্কুলে ১৪ হাজার পদে নিয়োগ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড়ের মাঝেই এল সুখবর। বাংলার(Bengal) বুকে উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা পদের জন্য ১৪ হাজার চাকুরিপ্রার্থীকে নিয়োগের(Upper Primary School Teacher Recruitment) নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে(Supreme Court)। কিন্তু ঘূর্ণিঝড় ডানার ঝাপটার মধ্যেই এদিন অর্থাৎ শুক্রবার বড়সড় ধাক্কা দিয়ে দিল মামলাকারীদের। বাংলার চাকুরিপ্রার্থীদের মুখে হাসি ফুটিয়ে এদিন সুপ্রিম কোর্ট সেই মামলাটাই খারিজ করে দিয়েছে। ফলে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নিয়োগের বিরোধিতায় করা মামলাটি খারিজ করে দিয়েছে। দেশের শীর্ষ আদালত এদিন সাফ জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই নিয়োগ হবে।

আরও পড়ুন, ডানার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় রীতিমতো দাপট

২০১৫ সাল থেকে রাজ্যে উচ্চপ্রাথমিকের শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। উচ্চ প্রাথমিক মামলায় গত ২৮ অগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল, নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। আদালতের ওই রায়ের ফলে প্রায় ৮ বছর পরে ১৪,০৫২ পদে নিয়োগ শুরু করেছিল SSC। শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় আবার প্রক্রিয়া থমকে যায়। কলকাতা হাইকোর্টের রায় সংরক্ষণ নীতির বিরোধী, এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জট তৈরি হয়েছিল।

আরও পড়ুন, রাতভর নবান্নে কাটিয়ে সকালেও ঝড়বৃষ্টির নজরদারি চালিয়ে যাচ্ছেন মমতা

শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির জন্য উঠেছিল। আদালত জানিয়েছে, ১৪ হাজার শূন্যপদে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগপত্র দিতে বাধা নেই। কাউন্সেলিং বা নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। উচ্চ প্রাথমিক মামলায় যারা নিয়োগের পক্ষে, তাঁদের আইনজীবী ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের শুনানিতেও তিনি ছিলেন। শীর্ষ আদালতের রায়ের পর কল্যাণবাবু এদিন জানান, ‘সুপ্রিম কোর্টের মৌখিক পর্যবেক্ষণ, ২০১৬ সাল থেকে একটি নিয়োগ প্রক্রিয়ায় বার বার নাক গলানো উচিত নয়। এর ফলে বাম ও বিজেপির চক্রান্ত খারিজ হয়ে গেল।’ কার্যত এদিনের রায় বলে দিচ্ছে, রাজ্যের উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে রাজি নয় দেশের শীর্ষ আদালত।

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজ দিয়ে যাওয়া জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, ধস সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে, বিপাকে স্থানীয়রা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে

রীতি মেনে মাহেশে পালিত হচ্ছে রথযাত্রা, সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়