লাগামছাড়া গতিতে ‘রেড অ্যালার্ট’, রেষারেষি রুখতে ‘চাবিকাঠি’ থাকছে পরিবহণ দফতরের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাজপথে প্রায়শই সরকারি ও বেসরকারি বাসের বেলাগাম গতিতে রেষারেষি নজরে আসে। বিগত কিছু দিন আগে এক বেসরকারি বাসের ধাক্কায় এক আট বছরের শিশু মৃত্যুর খবর সামনে এসেছিল। এরপর থেকেই কড়া হাতে হাল ধরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথা মতই সামনে এল এক নির্দেশিকা।

সূত্রের খবর, দেশের মধ্যে প্রথম সরকারি-বেসরকারি বাস-মিনিবাসের বেপরোয়া গতিকে নিয়ন্ত্রণে আনতে ‘চাবিকাঠি’ পরিবহন দফতের হাতে রাখতে চায় প্রশাসন। সেই ভাবনা থেকে গত মঙ্গলবার কলকাতার ময়দান অঞ্চলে অবস্থিত পরিবহণ দফতরে এক বৈঠক আয়োজিত হয়। আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ সচিব সৌমিত্র মোহন, আইজি ট্রাফিক (পশ্চিমবঙ্গ পুলিশ) সুকেশ জৈন সহ বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। এই বৈঠকে গোটা রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে বাস-মিনিবাসের রেষারেষি বন্ধ করার বিষয়ে সহমত হয় সমস্ত পক্ষ।

জানা গিয়েছে, সরকারি উদ্যোগে যুগান্তকারী একটি মোবাইল অ্যাপ আসছে। বাস চালকদের বাধ্যতামূলকভাবে ডিউটি ধরার আগে মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখানে ওই চালকের নাম, ফোন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর নথিভুক্ত করে তা সক্রিয় করতে হবে। সেই বাস যাত্রী তুলে স্টপেজ থেকে যাত্রা শুরু পর থেকেই অ্যাপের নজরদারিতে চলে আসবে। এক্ষেত্রে নির্দিষ্ট গতিবেগের থেকে বাড়তি স্পিড বাড়ালেই চালকের মোবাইলে ‘রেড অ্যালার্ট’ আসবে। এই সতর্কবার্তার পরেও গতি বাগে না আনলে, বেসরকারি বাসের মালিক কিংবা সরকারি নিগমের কর্তাদের কাছে দ্বিতীয় লাল সতর্কতা পৌঁছাবে। তাতেও কাজ না হলে, সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হবে। গোটাটাই পরিচালিত হবে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি দপ্তর ও রাজ্য পুলিস যৌথভাবে এই মোবাইল অ্যাপ তৈরি করছে। যার মাধ্যমে যাত্রাকালে বাসের সমস্ত হালহকিকত স্ক্রিনে ভেসে উঠবে। পরিবহণ দপ্তরের এক কর্তা বলেন, দুর্ঘটনা ঘটার পর অনেক সময় জানা যায়, বাসের স্টিয়ারিংয়ে বসে ছিলেন খালাসি। নয়া এই অ্যাপে চালককে নিজের লাইসেন্স নম্বর নথিভুক্ত হতে হবে। সেক্ষেত্রে অপ্রীতিকর কোনও ঘটনা হলে, চালক নিজের দায় এড়াতে পারবেন না। এই ব্যবস্থা চালুর লক্ষ্যে ইতিমধ্যেই সরকারি-বেসরকারি চালকদের ‘ডেটা ব্যাঙ্ক’ তৈরির কাজ শুরু হয়েছে। সূত্রের দাবি, ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ১২টি রুটের বাসকে নয়া নিয়মের আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। আগামী দিনে গোটা রাজ্যে সরকার-বেসরকারি বাসে তার প্রয়োগ হবে।

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?