‘মুখ ফস্কে সত্যি বলেছেন’, অভিজি‍ৎকে খোঁচা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে পা রাখার ঘোষণা করতে গিয়ে মঙ্গলবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেছিলেন অভিজি‍ৎ গঙ্গোপাধ্যায়। এমনকি ডায়মন্ডহারবারে প্রার্থী করা হলে লক্ষ লক্ষ ভোটে হারাবেন বলে হুঙ্কারও ছুড়েছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে ‘নব্য বিজেপি’ নেতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। খানিকটা ব্যঙ্গের সুরে বলেছেন, ‘বিচারপতি থাকাকালীনই যে ওনার সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল, তা মুখ ফস্কে বলে ফেলেছেন।’

আগামী রবিবার ব্রিগেডে তৃণমূলের সভা রয়েছে। ওই সভায় যোগ দিতে আসা দলীয় কর্মীদের ইকো পার্কে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন বিকেলে ইকো পার্কে গিয়েছিলেন অভিষেক। সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। প্রাক্তন বিচারপতির মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অভিষেক বলেন, ‘বিজেপি নেতারা আমার নাম মুখে আনেন না। ভাববাচ্যে কথা বলেন। উনিও তাই করেছেন। তবে উনি একটা সত্যি কথা বলে দিয়েছেন। হয়ত মুখ ফস্কেই বলে ফেলেছেন। তবে সত্যিটাই বলেছেন। উনি বলেছেন, আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিলাম। এই কথাটা খুব ইন্টারেস্টিং। মন্তব্যের গভীরতা বুঝতে হবে। উনি তার মানে স্পষ্ট ভাবে বলছেন, আমি যখন বিচারব্যবস্থায়, বিচারপতির আসনে বসে যে বিভিন্ন শুানানিতে রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত মামলার শুনানি হয়েছে, সেই সময় বিজেপি আমার সঙ্গে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম। বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দিলাম।

ডায়মন্ডহারবারে তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড়াতে প্রাক্তন বিচারপতির আগ্রহ প্রকাশ নিয়ে জানতে চাওয়া হলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ‘যার পাল্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে যে যেখানে খুশি দাঁড়াতে পারেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আমার কিছু বলার নেই।’’

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের