Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিম্নচাপের ভ্রুকুটি! ম্লান রথের আনন্দ, কোন কোন জেলায় বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি : আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। কোথাও কম কোথাও বেশি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হয়ে চলেছে। শুক্রবার রথযাত্রা। এই আবহাওয়া ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই গুণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্ন চাপের কারণেই উড়িষ্যায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝারগ্রাম এর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গী থাকবে ঝড়ো হাওয়া। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হয়েছে। তবে তো একটি জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রতিবারের বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। যার জেরে অফিস যাওয়ার সময় চরম সমস্যায় পড়তে হয়েছে অফিসযাত্রীদের। বৃষ্টি হলেও শহর কলকাতায় গরম কমার কোনও লক্ষণ নেই। দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে। বাতাসে জলীয় বেশি থাকায় অস্বস্তি বাড়বে।

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?