দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুয়াশায় ঢাকল আকাশ, সোমেই কি বিদায় নেবে শীত? জানাল হাওয়া অফিস

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শেষে কুয়াশায় ঢাকল গোটা রাজ্য। সেই সঙ্গে কমেছে দৃশ্যমানতা। নতুন বছরের পা রেখেই স্বমহিমায় দাপিয়ে বেড়াচ্ছিল শীত। কিন্তু শনিবার রাত থেকে সেই শীতের প্রভাব কিছুটা কমেছে। তবে কি এসেই, চলে যাবে শীত? তেমনি ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় বাধার মুখে পড়বে শীত। আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে ফের বাড়বে উষ্ণতা। এর জেরে দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। সোম ও মঙ্গলবার আরও দু-তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা।

অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দু-এক জায়গায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। এই সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ চার জেলাতে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ