সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে? মন ভাল রাখতে খেয়ে দেখুন এগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: মনের অবস্থার সঙ্গে খাওয়ার বিশেষ যোগ থাকে। মানসিক দিক থেকে বিষণ্ণ থাকলে সারাদিন কিছু খেতে ইচ্ছে করে। অর্থাৎ, স্ট্রেস বাড়লে মানুষের খাওয়াও বেড়ে যায়। কিন্তু আমারদের ভুল হয় সেই সময় অস্বাস্থ্যকর খাওয়ার খেয়ে নিলে। যেমন, হাই-ক্যালোরি খাবার। কিন্তু স্ট্রেসের জেরে যদি রোজ পিৎজ়া, বিরিয়ানি, চকোলেট খেতে থাকেন, তা হলে আরও মুশকিল। এতে মানসিক চাপ কমবে না উল্টে শরীরের নানা ক্ষতি হয়। অল্প বয়স থেকেই দেখা দেয় ওবেসিটি, ডায়াবিটিস, কোলেস্টেরলের মতো রোগ দেহে বাসা বাঁধতে থাকে। এর চেয়ে যখন মানসিক চাপ বাড়বে, হাতের কাছে রাখুন কিছু স্বাস্থ্যকর খাবার।

১) অত্যাধিক মানসিক চাপ ও অ্যাংজাইটি বাড়লে কুমড়োর দানা খান। কুমড়োর দানায় ম্যাগনেশিয়াম রয়েছে, যা মানসিক চাপ কমায়। পাশাপাশি ডার্ক চকোলেট খেতে পারেন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক স্বাস্থ্যের জন্য ভাল।

২) কাজ করার ইচ্ছে না থাকলে বিটরুট খেতে পারেন। এ ছাড়া ভিটামিন বি১২-এ ভরপুর টক দই খেলেও নিজেকে শান্ত করতে পারবেন।

৩) খুব রাগ হলে কিংবা মেজাজ বিগড়ে থাকলে কাজে আসতে পারে ক্যামোমাইলের চা। এই চা স্নায়ুতন্ত্রকে শিথিল করে এবং মনকে শান্ত করে। রোজ রাতে ক্যামোমাইলের চা খেলে মানসিক চাপ বশে থাকবে এবং ঘুম ভাল হবে।

৪) মন খারাপের সঙ্গী হতে পারে কলা। এ ছাড়াও খেতে পারেন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর আখরোট বা ফ্ল্যাক্স সিড। এই সব খাবার দেহে সেরোটোনিন লেভেল বাড়ায় এবং মেজাজকে উন্নত করে।

৫) স্ট্রেস এতটাই বেশি থাকে যে অনেক সময় বোঝা যায় না, যে কী ঘটছে। সব কিছু ধোঁয়াশা মনে হয়। কোনও কাজে মনোযোগ দিতে পারেন না। এমন সমস্যায় পড়লে গ্রিন টি ও আখরোট খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই খাবার মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল