শনিজয়ন্তীতে অসাধারণ যোগ! দোষ কাটাতে এই কাজগুলো করুন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শনিবার (১৬ মে) শনিজয়ন্তী। হিন্দু ধর্মে এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে শনিজয়ন্তী পালন করা হয়। বিশ্বাস করা হয়, এদিন জন্মগ্রহণ করেছিলেন শনিদেব। তাঁকে ন্যায় বিচারের দেবতা হিসেবে জানা যায়। মানুষের কর্ম অনুসারে তিনি ফল দেন। এদিন অনেকে উপোস করেন। কিন্তু কেউ উপোস করতে না পারলে কয়েকটি কাজ করলেই শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। 

চলতি বছরে এইদিনটি পালন করা হবে শনিবার (১৬ মে)। জ্যোতিষীরা জানিয়েছেন, প্রায় ৩০০ বছর পরে এই শনিজয়ন্তীতে সূর্য-বুধের সংযোগের কারণে বুদ্ধাদিত্য যোগ, গজকেশরী যোগ, শশ মহাপুরুষ যোগ এবং সৌভাগ্য যোগ একসঙ্গে তৈরি হচ্ছে। এই যোগগুলো দিনটির তাৎপর্য আরও বাড়িয়ে তুলেছে। এদিন অনেকে উপোস করে শনিদেবকে তেল, কালো তিল, কালো ছোলা ও নীল ফুল দেন। মন থেকে শনিদেবের পুজো করা হলে শনির দোষ, সাড়েসাতি ও ঢাইয়ার মতো অশুভ প্রভাব হ্রাস পায়। শনিদেব সবসময় ব্যক্তির কর্মের ভিত্তিতেই বিচার করেন।

পুজোর সময় শরীর ও মনের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজো করার আগে স্নান করে কালো বা নীল রঙের পোশাক পরলে শুভ ফল পাওয়া যায়। হিন্দু ঐতিহ্য অনুসারে, সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে শনিদেবের পুজো করা শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি পশ্চিম দিকের অধিপতি। সেই কারণে পুজো বা জপ করার সময় পশ্চিমদিকে মুখ করে পুজো করলে ভাল ফল পাওয়া যায়। শনিদেবের মূর্তির ঠিক সামনে দাঁড়াতেও নিষেধ করেন অনেকে। 

শনিদেবকে পুজো দেওয়ার সময় নীল ফুল দিতে বলা হয়। এর বিশেষ তাৎপর্য রয়েছে। সন্ধ্যাবেলা শনিমূর্তির কাছে বা গাছের নিচে সর্ষের তেল ভরা চতুর্মুখী প্রদীপ জ্বালালে শনির আশীর্বাদ পাওয়া যায়। ভক্তরা বিশ্বাস করেন, এদিন সঠিকভাবে পুজো করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি মেলে।

শুভ ফল পেতে হলে, সৎভাবে জীবনযাপন করতে হয়। মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হয়। খারাপ কাজ, খারাপ চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে। বিশ্বাস করা হয় যে সৎকর্মের মাধ্যমে শনির আশীর্বাদ লাভ করা যায়। পুজোর সময় লোহার বাসনপত্র ব্যবহার ও দান করা শুভ বলে মনে করা হয়। এই সময় তামার বাসনপত্র ব্যবহার করা উচিত নয়।

শনিজয়ন্তীতে নিজের সামর্থ্য অনুযায়ী আসহায় মানুষকে কালো তিল, কালো চাদর, চা পাতা বা লোহার জিনিস দান করাও উচিৎ। অসহায় মানুষকে দান করলে শুভ ফল মেলে। এদিন অশত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো গুরুত্বপূর্ণ। পাশাপাশি হনুমান চালিশাও পাঠ করতে পারেন।

মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! নিহত ৩, আহত ২

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

পশ্চিমবঙ্গে পিএম শ্রী স্কুল চালু করতে উদ্যোগী রাজ্য সরকার, ঘটল মউ স্বাক্ষর

প্লাগ থেকে চার্জার খুলতে ভুলে যান? জেনে নিন মাসে কত বিদ্যুৎ খরচ হয়…

‘আগে তৈরি হলে মানুষকে ঘরছাড়া হতে হতো না’, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে নিশানা দিলীপের

ঘন ঘন ঝাপসা হয়ে যায় চশমার কাচ? এভাবে পরিষ্কারে করলে থাকবে ঝকঝকে…

ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় তোলপাড় হবে এই ৮ জেলা

জাঁকিয়ে বসেছে গরম, শরীর ঠান্ডা রাখতে ব্যবহার করুন ৬ স্মার্ট গ্যাজেট

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

‘চাবাহার বন্দরে বিনিয়োগ বজায় রাখুন’, দিল্লিকে আর্জি ইরানের বিদেশ মন্ত্রীর

‘কুম্ভ’ হয়ে লড়লেন কার্তিক, লখনউকে ১৮৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

সাদা না নীল, সোমবার কোন পোশাক পরলে শুভ ফল পাবেন?

শনিজয়ন্তীতে অসাধারণ যোগ! দোষ কাটাতে এই কাজগুলো করুন

কালবৈশাখীর ঝড়ে বিপর্যস্ত বনগাঁ – শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা