আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বুধবার ভুলেও এই কাজ করবেন না, রুষ্ট হবেন গণেশ, কাজে আসবে বাধা

নিজস্ব প্রতিনিধি : গণেশজির আশীর্বাদ পেতে অনেকেই বুধবার পুজো করে থাকেন। উপোস করে পুজো করে থাকেন ভক্তরা। গণেশজির আশীর্বাদ পেতে এদিন কয়েকটি কাজ করা যাবে না। এই কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাহলেই রুষ্ঠ হবেন গণেশজি। কাজে আসবে বাধা। জেনে নিন বুধবারের উপোস করলে কী করতে পারবেন না।

পৌষমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বুধবারের উপবাস। এই দিনে, সূর্য ধনু রাশিতে থাকছে এবং চন্দ্র সন্ধ্যা ৭:৪৬ পর্যন্ত মকর রাশিতে থাকবে। তারপরেই সেটি যাবে কুম্ভ রাশিতে। বুধবার সাধারণত অনেক মানুষ উপোস করনে। উপোস করলে বেশ কয়েকটি নিয়ম মনে চলতে হয়। পৌরাণিক গাঁথায় আছে, বুধবার গজাননের বিশেষ পুজো এবং উপবাস করলে বুদ্ধি, জ্ঞান এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। উপোস করতে না পারলে আমিষ ও মদ্যপান, মিথ্যা বলা, কাউকে অপমান করা, চুল বা দাড়ি কাটা সহ কিছু জিনিস এড়িয়ে চলতে হবে।

বুধবার ব্রতের নিয়ম মেনে বলা হয়, বুধবারের এই উপোস শুরু করতে হলে যেকোনো শুক্লপক্ষের প্রথম বুধবার থেকে এটি করতে পারেন। ১২টি বুধবার উপোস করে উজ্জ্বাপনও করতে পারেন। উপোস করার একাধিক নিয়মের কথা বিভিন্ন জায়গায় রয়েছে। উপোস করার জন্য ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে ওঠা উচিত, স্নান করা উচিত, তারপর মন্দির পরিষ্কার করা উচিত এবং গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা উচিত। একটি টুলের উপর একটি কাপড় রেখে পুজোর উপকরণ রাখুন।

তারপর, উত্তর-পূর্ব দিকে মুখ করে বসে গণেশকে দূর্বা এবং হলুদ ও লাল ফুল অর্পণ করতে হবে। এই সময় গণেশ মন্ত্র উচ্চারণ করতে হবে। গণেশকে হালুয়া নিবেদন করে বুধের উদ্দেশ্যে আরতি নিবেদন করুন। পুজোর পরে ফল খেয়ে উপোস ভাঙতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

চল্লিশ পেরোলেই কেন বাড়াতে হবে প্রোটিন, সুস্থ বার্ধক্যের চাবিকাঠি জানুন

হাজার চেষ্টা করেও স্মোকি আই লুক করতে পারছেন না? সহজ উপায়ের হদিশ রইল

ফেলে দেওয়ার আগে ভাবুন! তরমুজের খোসা আর বীজেও লুকিয়ে আছে স্বাস্থ্যের গোপন চাবিকাঠি

তরমুজ খাচ্ছেন? এই ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ!

ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন, বুঝতে পারবেন কোন ইঙ্গিতে?

নিরামিষ নাকি আমিষ! কোন খাবার দিয়ে দিন শুরু হয় গুগলের CEO সুন্দর পিচাইয়ের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ