মাত্র ৫ হাজার বাজেটেই রাজস্থানের জয়পুর থেকে ঘুরে আসুন………………

সে সমস্ত জায়গাতেই যান, যেখানে শান্তিপূর্ণভাবে নিঃশ্বাসও নিতে পারবেন আবার পকেটও গড়ের মাঠ হওয়ার থেকে বাঁচবে। মাত্র ৫,০০০ টাকা দিয়েই ঘুরে আসুন ভারতের এই সমস্ত জায়গা গুলি থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবসময়েই তো ঘুরতে যেতে ইচ্ছে করে, কিন্তু বাধ সাধে টাকা এবং সময়,তাই তো? আর বাঙালির পায়ের তলা তেই সরষে। একটু সুযোগ পেলেই একেবারে ব্যাগপত্র পিঠে বেঁধে ফাঁকি ফুরুৎ! আর ঘুরতে যাওয়া মানেই, কয়েকদিন শহুরে কোলাহল দূরে ঠেলে শান্তির নিঃশ্বাস নেওয়া। তবে ঘুরতে যেতে হলেই প্রথমে মাথায় আসে টাকার কথা! যদিও জায়গা বিশেষে টাকার হিসেব রাখতে হয়। কোনও কোনও সময় দূরে গেলেও কম টাকা খরচ হয়, আবার কাছে গেলেও বেশি খরচ হয়। এদিকে আবার এখন শীতকাল, ঘুরতে যাওয়ার আদর্শ সময়। নতুন বছরে অনেকেরই নানা জায়গায় ঘোরার পরিকল্পনা থাকে, কিন্তু ঘুরতে যাওয়ার আগেই টাকার কথাটাও মাথায় রাখুন। সে সমস্ত জায়গাতেই যান, যেখানে শান্তিপূর্ণভাবে নিঃশ্বাসও নিতে পারবেন আবার পকেটও গড়ের মাঠ হওয়ার থেকে বাঁচবে। মাত্র ৫,০০০ টাকা দিয়েই ঘুরে আসুন ভারতের এই সমস্ত জায়গা গুলি থেকে।

মুসৌরি

যে যাই বলুক, ঘুরতে যাওয়া মানেই হিল স্টেশনের চেয়ে ভালো অপশন আর নেই। আর বাজেট ভ্রমণ করতে গেলে মুসৌরিতে যেতে পারেন। নামটা শুনে আঁতকে উঠলেও আদতে উত্তরাখণ্ডের এই শৈল শহরটি ঘুরতে বেশি খরচ লাগবে না। এই শহরের মেজাজ এখনও ব্রিটিশ আমলের মতোই আছে। কড়া কফি আর স্যান্ডুইচ দিয়ে কম বাজেটে লাঞ্চ ডিনার করে নিতে পারবেন। সঙ্গে মাংসের নানা পদগুলিও পকেট ফ্রেন্ডলি। তাই এখানে যেতে খেতে বেশি টাকা খরচ হবে না। দিল্লি থেকে মুসৌরি যাওয়ার ট্রেন আছে আবার বাসে করেও সেখানে যাওয়া যায়। আবার দৈনিক ৬০০ টাকার মধ্যেই থাকার হোটেল পেয়ে যাবেন।

​সিমলা

সিমলার কসৌনি শহরের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়তে কারোরই বেশি সময় লাগে না। তবে এখানে ঘুরতে গেলে পকেট ভর্তি টাকা তো লাগবেই না, আবার অতি অল্প খরচেই ঘুরে আসতে পারবেন সেখান থেকে। এখানে যেতে গেলে দিল্লি থেকে কালকা পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে ট্যাক্সি নিয়ে নিন। খরচ হবে দেড় হাজার টাকা। কসৌনি শহরে হোটেলের বাজেটও কম। সুস্বাদু খাবারের পিছনে খরচ হবে কম।

রাজস্থানের জয়পুর

পাহাড় তো হল, এবার পশ্চিম দেশে ঘুরে এলেও কিন্তু মন্দ নয়। এক্ষেত্রেও প্রথমে মাথায় আসে টাকার কথা। কারণ পশ্চিমী রাজ্যগুলিতে ঘুরতে গেলেই মাথায় আসে খরচাপাতি নিয়ে! তবে চিন্তা নেই, পকেটে হাজার পাঁচেক টাকা নিয়েই রাজস্থানের জয়পুর থেকে ঘুরে আসতে পারেন। আজ্ঞে হ্যাঁ, হাওড়া থেকে জয়পুর যাওয়ার সরাসরি ট্রেন আছে। আবার বাজেট ভ্রমণ হলে বাসে করেই ‘দিল্লি টু জয়পুর’ যেতে পারেন। জয়পুরের বিলাসবহুল হোটেলের পাশাপাশি কয়েক হাজার টাকার নীচেও হোটেল পেয়ে যাবেন। আবার এখানে কম খরচে পুষ্টিকর খাবারও পেয়ে যাবেন। আবার গোলাপি শহরের রাস্তার খাবার বা স্ট্রিট ফুডও চেখে দেখতে পারেন। সুতরাং কম খরচেই জয়পুর ঘুরতে পারেন।

​তামিলনাড়ুর কন্যাকুমারী

তবে দেশের সমুদ্রে পা ভেজাতে চাইলে তামিলনাড়ুর কন্যাকুমারীতে ঘুরে আসতে পারেন। নয়ের দশকে কন্যাকুমারী পর্যটকদের প্রিয় জায়গা ছিল। যদিও এখন তার জনপ্রিয়তায় সামান্য ভাটা পড়েছে। তবে সেখানে এখনও স্বামী বিবেকানন্দের তপস্যা স্থলটি দেখার জন্য পর্যটকরা ভিড় জমান। এখানেও কম খরচে ঘুরে আসতে পারেন।

অরুণাচল প্রদেশের তাওয়াং

কম খরচে অফ বিট জায়গায় ঘুরতে চাইলে অরুণাচল প্রদেশের তাওয়াং যেতে পারেন। পূর্ব ভারতের এই ছোট্ট শহরটি খুব দ্রুত বিশ্বের পর্যটন মানচিত্র জায়গা করে নিতে চলেছে। তার প্রধান কারণ এখানে ঘুরতে এলে কম খরচে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায়। আবার এখানে যেতে চাইলে বিমানে অথবা ট্রেনে চেপে যেতে পারেন। যদিও এখানকার হোটেল ভাড়া বেশি তাই এখানে পর্যটকরা স্থানীয় বাসিন্দাদের বাড়িতেই কম খরচে থাকতে পারেন।

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল