‘অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া’ কেড়ে নিল ‘ডিস্কো কিং’-এর প্রাণ! কী সেই রোগ?

২০২১ সালের এপ্রিল মাসে করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। দীর্ঘ একমাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের এপ্রিল মাসে করোনার ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। দীর্ঘ একমাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তারপরেই করোনাকে হারিয়ে বাড়ি ফেরেন। স্বাভাবিক জীবনে ফিরছিলেন তিনি। কিন্তু চলতি বছরে গত মাসে ‘অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া’তে আক্রান্ত হন বাপ্পি লাহিড়ী। সেই রোগ নিয়ে মুম্বইয়ের জুহুতে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার বাড়ি ছেড়ে দেওয়া হলেও মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপরেই মঙ্গলের গভীর রাতে ওই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু হয় সুরের জাদুকরের।

কিন্তু কী এই রোগ? চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি। এই রোগে ঘুমানোর সময়ে শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। অর্থাৎ শ্বাস কখনও শুরু হয়, কখনও আচমকা বন্ধ হয়ে আসে। বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া আছে, তবে সবচেয়ে বেশি রোগে যারা আক্রান্ত হন, তা হল অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্তের গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। এই পেশি মুখগহ্বরের টাকরা, আল জিভ, জিহ্বা ও টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। ফলে এই পেশির শিথিলতায় শ্বাস নেওয়ার পথটি রুদ্ধ হয়ে আসে ও ঘুমের সময় আচমকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, যার ফলে শ্বাস প্রশ্বাস যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যায় ও মৃত্যু ডেকে আনে।

মূলত এই রোগের প্রাথমিক লক্ষণ ঘুমের মধ্যে নাক ডাকা, আচমকাই ঘুম ভেঙে যায় ও দম বন্ধ হয়ে আসে। মতে ১০ সেকেন্ডের বেশি এমন অবস্থা থাকলে দেহে অক্সিজেনের পরিমাণ বেশ কমে যেতে পারে। অতিরিক্ত ওজন, বার্ধক্য উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকটাই।

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা