শীতে সুস্থ থাকতে উপকারী বিটের রস

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের (winter) শুরুতেই বাজারে দেখা মিলছে বিভিন্ন রকম মরশুমী সবজি। গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, পালং সহ এই সব মরশুমী সবজির বেশিরভাগই শরীরের পক্ষ্যে অত্যন্ত উপকারী। এই সকল সবজির মধ্যে অন্যতম হল বিট। শীতের এই সবজীতে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন, মিনারেল, বিটা ক্যারোটিন সহ একাধিক গুরুত্বপূর্ণ উপকারী উপাদান যা এইসময় শরীর সুস্থ (Healthy life) রাখতে বিশেষ ভাবে সাহায্য করে। নিয়মিত বিট (Bitroot) খেলে শরীরের অনেক কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

১। ব্লাড প্রেশার নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে

বিশেজ্ঞদের মতে বিটে রয়েছে নাইট্রেট যা শরীরের রক্তনালীকে বড় করে দেয়। এর ফলে শরীরে রক্ত চাপ স্বাভাবিক থাকে। তাই নিয়মিত বিটের রস খেলে তা শরীরের উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২। স্ট্যামিনা বাড়ায়

বিটে থাকা নাইট্রেট আমাদের শরীরের প্লাজমা বাড়াতে সাহায্য করে। এর ফলে শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নিয়মিত দিনে ২ কাপ বিটের রস পান করলে শীতকালীন বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

৩। হার্ট ফেলিওর রোগীর পেশির ক্ষমতা বাড়ায়

হার্টের সমস্যায় ভোগা রোগীর ক্ষেত্রেও বিটের রস বিশেষ উপকারী। বিটের রস হার্টের পেশির জোর বাড়াতে সাহায্য করে। তাই হার্টের সমস্যায় ভোগা রোগীরা নিয়মিত বিটের রস পান করলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমে।

৪। স্মৃতিভ্রম দূর করে

বিটের রস মাথায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই যারা স্মৃতিভ্রমের সমস্যায় ভোগেন তাদের জন্য নিয়মিত বিটের রস পান অত্যন্ত উপকারী।

৫। ওজন নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে

বিটের রস প্রাকৃতিক উপায়ে শরীরের ওজন কমাতেও সাহায্য করে। নিয়মিত বিটের রস পান শরীরে ফ্যাট দূর করতে সাহায্য করে। ফলে শরীরের ওজন দ্রুত কমে যায়।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?