শীতকালে গরম জল নাকি ঠান্ডা জল খাবেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকাল এলেই অনেকে জল খেতে চান না। অনেকে আবার গরম জল করে খান। ব্যাস এর কিছুদিন পর থেকে শরীরে এর প্রভাব পড়তে শুরু করে। আপনি কী জানেন ঠান্ডা নাকি হালকা গরম শীতে কোন জল খেলে মিলবে উপকার ? নভেম্বরের শেষে শুরু হয়ে গেছে শীতের আমেজ। এর মধ্যেই ঠান্ডা, গরমে সর্দি কাশির সমস্যা বাড়ছে। তবে জেনে নিন এই সময় কোন জল খেলে উপকার পাবেন।

এই শীতে উষ্ণ জল স্বাস্থ্যের জন্য উপকারী বটে। তবে অতিরিক্ত গরম জল না খাওয়াই ভাল। যাদের নাকে এলার্জির কারণে সাইনাস ট্রিগার হয় তাদের অবশ্যই হালকা গরম জল পান করা উচিত। সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে যায় গলা ব্যথা হয় এবং কাশি ও শ্লেষা তৈরি হয়ে থাকে। এতে গরম জলে উপকার মিলবে।

এছাড়াও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন গরম জল শরীরকে প্রাকৃতিকভাবে ডিটক্সিফাই করে। এছাড়া গরম জল পান করলে শরীরের হজম শক্তি ঠিক থাকে গরম জল খাবার ফলে শরীরে প্রবেশ করা খাবার ভেঙ্গে যায়। এর ফলে পেট সংক্রান্ত সমস্যা কম হয়।

এদিকে খুব ঠান্ডা জল পান করলে পাকস্থলীর রক্তনালীগুলি সংকুচিত হতে পারে যা হজমের সমস্যা হতে পারে। অত্যধিক ঠান্ডা জল মাথা ব্যাথা বা গলা ব্যথার কারণ হতে পারে। অনেকে ঠান্ডা জল পান করতে পছন্দ করেন, কারণ এটি তাত্ক্ষণিক রিফ্রেসার হিসাবে কাজ করে ৷ তবে গরম আবহাওয়ায় ঠান্ডা জল সত্যিই শারীরিক ও মানসিক তৃপ্তি দেয়। তবে শীতকালে মৃদু উষ্ন ঠান্ডা জল খাওয়াই ভাল। তবে যাঁদের স্বাস্থ্যঝুঁকি আছে তাঁরা বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?