হৃদযন্ত্র সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন আম

Share:

নিজস্ব প্রতিনিধি : গরম মানেই আম, জাম, কাঁঠালের মরশুম। সব ফলের রাজা হিসেবে আমকেই ঝরা হয়। বাজারে গেলে রসালো আমের সুন্দর গন্ধে চারদিক ভরে ওঠে। বিভিন্ন জাতের ও স্বাদের আমে ভরে উঠেছে বাজার। স্বাদে যেমন মন ভরায়, তেমন আমের পুষ্টিগুণও যথেষ্ট। হৃদযন্ত্রের জন্য আম অত্যন্ত ভাল। আমের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই উপকরণের জন্য প্রতিদিন আম খেলে হার্টের সমস্যা কম হয়। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল এই আম খাওয়ার ওপরে একটি গবেষণা করেছে। মেনোপজ পরবর্তী মহিলাদের হৃদরোগের স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাঁদের প্রতিদিন আম খাওয়ার পর কী অবস্থা হচ্ছে তার প্রভাব দেখাই ছিল কাজ। ৫০ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ওপর ওই গবেষণা করা হয়েছে।  তাদের উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের মতো সমস্যা ছিল। দুই সপ্তাহ ধরে তাঁদের ওপর নজরদারি রাখা হয়েছে। তাঁদের প্রতিদিন ৩৫০ গ্রাম আম খেতে বলা হয়েছিল।

আমে দুই ধরনের ফাইবার থাকে। তারমধ্যে একটি ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন যদি কেউ ২টো আম খায়, তার ক্ষেত্রে হার্ট ভাল থাকে। হার্ট ঠিক থাকলেও  হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারি, তবে মনে রাখতে হবে আমে চিনির পরিমাণ বেশি থাকে। সেই দিকে খেয়াল রাখতে হবে ডায়াবেটিস রোগীদের। তাঁদের ক্ষেত্রে নজর দিতে হবে আম খেয়ে রক্তে শর্করার পরিমাণ না বেড়ে যায়।

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক