সুস্থ থাকতে সোজা নয়, মাঝে মাঝে হাঁটুন উল্টো! কী বলছেন বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে নয়, এবার পেছনে হাঁটুন! শুনতে অদ্ভুত লাগলেও সুস্থ শরীর আর তীক্ষ্ণ মনের এক নতুন চাবিকাঠি লুকিয়ে রয়েছে উল্টো দিকের হাঁটার অভ্যাসে। আমরা সবাই জানি নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। কিন্তু জানেন কি? সামনের দিকে হাঁটার মতোই পিছনের দিকে হাঁটাও হতে পারে আরও বেশি কার্যকর? শুধু শরীর নয়, এই ব্যাকওয়াকিং ইতিবাচক প্রভাব ফেলে মনের উপরও।

ইতালির মিলানের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড বায়ো ইঞ্জিনিয়ারিং-এর সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকদের মতে, সাধারণ হাঁটা শরীরকে ফিট রাখলেও পিছনের দিকে হাঁটা শরীরের পাশাপাশি মস্তিষ্ককেও সক্রিয় ও সতেজ রাখে। চিন্তা শক্তি বাড়ে, মন থাকে শান্ত।

দিনে মাত্র দশ মিনিট ব্যাক ওয়াকিং করলে মিলতে পারে একাধিক উপকার-

আরও পড়ুন: পুজোর ফুল ফেলে না দিয়ে পাপড়ি থেকে বাড়িতেই বানান দেশি ধূপ, সুগন্ধে ভরবে ঠাকুর ঘর

অস্থিসন্ধির ব্যথা কমায়
উল্টো দিকে হাঁটলে কোমর ও হাঁটুর ওপর চাপ কম পড়ে। ফলে দীর্ঘদিনের জয়েন্ট পেইন বা অস্থিসন্ধির যন্ত্রণা ধীরে ধীরে হ্রাস পায়।

পেশি হয় আরও শক্তিশালী
কুয়াড্রিসপস, গ্লুটস ও শিন মাসেল এই সব গুরুত্বপূর্ণ পেশি ব্যকওয়েকিংয়ের সময় বেশি সক্রিয় হয়। এর ফলে পেশির শক্তি ও সহনশীলতা বাড়ে।

ভারসাম্য রক্ষার ক্ষমতা বাড়ায়
পিছনে হাঁটার সময় শরীরকে বেশি মনোযোগ দিয়ে চলতে হয়। এতে শরীরের ব্যালেন্স কন্ট্রোল উন্নত হয়। যা বয়স বাড়ার সঙ্গে পুড়ে যাওয়ার ঝুঁকি কমায়।

দ্রুত ক্যালোরি বার্ন হয়
গবেষণায় দেখা গেছে, পিছনের দিকে হাঁটলে সামনে হাঁটার তুলনায় বেশি ক্যালোরি খরচ হয়। ফলে দ্রুত ওজন কমাতে চাইলে এটি হতে পারে দারুন বিকল্প। ব্যাকওয়াকিং মস্তিস্ককে নতুনভাবে কাজ করতে বাধ্য করে। এর ফলে স্মৃতিশক্তি উন্নত হয়, মন শান্ত থাকে এবং মানসিক সতেজতা বাড়ে।

কীভাবে শুরু করবেন?
প্রথমে ঘরের ভেতর ধীরে ধীরে অভ্যাস করুন এরপর খোলা ও ফাঁকা জায়গায় চেষ্টা করুন। ট্রেড মিলে হলে গতি কম রাখাই ভালো। নিরাপত্তার জন্য একা না হেঁটে কাউকে সঙ্গে রাখুন। মনে রাখবেন পিছনে হাঁটার সময় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অসমতল রাস্তা বা ভিড় এড়িয়ে চলুন।

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

সীমান্ত অতিক্রম উত্তর কোরিয়ার সেনাদের, গুলি চালিয়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার