ঠাকুরের থালা-বাসন, প্রিয় রুপোর হারে কালো দাগ? ঘরোয়া জিনিস দিয়ে মাত্র ১০ মিনিটে ফেরান জেল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে যা বাজারদর তাতে সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রূপোর দরও। অনেকের বাড়িতেই পুজোর থালা-বাসন রুপোর হয় । পাশাপাশি এখন মানুষ সোনার পাশাপাশি রূপোর গহনা দিকেও বেশ ঝুঁকেছেন। অনেকেই বিয়েতে সোনা ছেড়ে পড়ছেন রূপোর গহনা। তবে এই প্রিয় রুপোর হার হোক বা পুজোর থালা-বাসন একটি সমস্যা হল কিছুদিন ব্যবহার করার পর তাতে কালো ছোপ দেখা যায়। অনেকে এই দাগ দূর করতে দোকানে পালিশ করতে দেন। এতে রুপা খয়ে যাওয়ার ভয় থাকে। তবে জানেন কি আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই রুপোর জিনিসের জেল্লা ফেরানো সম্ভব মাত্র ১০ মিনিটে। না জানলে জেনে নিন এখনই।

১. টুথপেস্ট দিয়ে হবে ম্যাজিক। টুথপেস্ট দিয়ে রুপোর জিনিস সবচেয়ে দ্রুত ও ভালো পরিষ্কার হয়। যে কোনো সাদা টুথপেস্ট পুরনো টুথব্রাশে লাগিয়ে রূপোর থালা বাসন বা গহনার যে জায়গায় কালচে হয়েছে সেখানে হালকা ঘষে কিছুক্ষণ পর জল দিয়ে ধুয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন ফিরেছে উজ্জ্বলতা।

২. একটি পাত্রে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বিছিয়ে তাতে গরম জল, এক চামচ বেকিং সোডা ও সামান্য নুন দিন । সেই মিশ্রণে রুপোর জিনিসগুলো ৫-১০ মিনিট ডুবিয়ে রাখলে দেখবেন রাসায়নিক বিক্রিয়ায় রুপোর কালো স্তর গলে যাবে। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিয়ে শুকনো নরম কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন ফিরেছে উজ্জ্বলতা।

৩. একটি বাটিতে আধ কাপ গরম জলে লেবু ও নুন মেশান। সারারাত এই মিশ্রণে  কালচে হয়ে যাওয়া রুপোর গয়না ডুবিয়ে রাখুন।  সকালে দেখবেন কালচে ভাব উধাও হয়ে গিয়েছে।

৪. টমেটো কেচাপে   রুপো দারুন পরিষ্কার হয়। একটি টিস্যু পেপারে সামান্য কেচাপ নিয়ে রুপোর কালচে জায়গায় ঘষে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তবে খেয়াল রাখবেন রুপোর জিনিস পরিষ্কার করতে অবশ্যই নরম সুতির কাপড় ব্যবহার করবেন। অতিরিক্ত গরম জল ব্যবহার করবেন না।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩