চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চৈত্র নবরাত্রির মহাষ্টমীতে ঘরে নিয়ে আসুন এই জিনিসগুলি, মা দুর্গা আশীর্বাদ করবেন প্রাণ ভরে

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর চৈত্র নবরাত্রি চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয়। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে ৩০ মার্চ থেকে। এই নয় দিনে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। ১ম দিন – শৈলপুত্রী, ২য় দিন ব্রহ্মচারিণী, ৩য় দিন – চন্দ্রঘণ্টা, ৪র্থ দিন – কুষ্মাণ্ডা, ৫ম দিন – স্কন্দমাতা, ৬ষ্ঠ দিন – কাত্যায়নী, ৭ম দিন – কালরাত্রি, ৮ম দিন – মহাগৌরী, ৯ম দিন – সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। আজ ৩ এপ্রিল ষষ্ঠী। ৫ তারিখ শনিবার মহাষ্টমী। এই দিন ঘরে নিয়ে আসুন কিছু শুভ জিনিস।
চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পুজো হয়। তাই এই সময়কাল অত্যন্ত বিশেষ। চৈত্র নবরাত্রির অষ্টমী তিথিতে পুজো করা হয় মহাগৌরীর। জ্যোতিষশাস্ত্রমতে মহাগৌরি দেবী শান্তি ও পবিত্রতার প্রতীক।
জ্যোতিষীরা বলেন এই দিনে কিছু বিশেষ জিনিস ঘরে নিয়ে আসা খুব ভাল। চলুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী। নবরাত্রির অষ্টম দিনে স্বস্তিক চিহ্ন ঘরে কিনে আনা খুব ভাল। ঘরের প্রধান দরজার ঠিক উপরে এই চিহ্ন লাগান। তারপর স্বস্তিকের পুজো করুন। এতে ঘরে সবরকম আর্থিক সমস্যা দূর হবে।
অষ্টমীর দিন ঘরে রুপোর বাসন নিয়ে যান। এতে ঘরের শুভতা বৃদ্ধি পায়। মহাষ্টমীতে মাটির বানানো ঘর গৃহে নিয়ে আসা অত্যন্ত ভাল। এতে বাড়িতে সম্পত্তিজনিত কোনও সমস্যা থাকলে তার সমাধান হয়। জীবনে শান্তি বিরাজ করে। চৈত্র নবরাত্রির মহাষ্টমী তিথিতে ঘরে ময়ূরপূচ্ছ নিয়ে আসতে পারেন। এতে ঘরের আর্থিক সমস্যা দূর হবে।

Published by:

Share Link:

More Releted News:

খাবারের বদলে শুধু সাপ্লিমেন্টেই ভরসা? বিপদে পড়ার আগে সাবধান!

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ