অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে, ২৪ ভাদ্র (১০ সেপ্টেম্বর), বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে। ২৪ ভাদ্র, ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অমাবস্যার নিশিপালন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সূর্যকে কেন্দ্র করে অবিরাম গতিতে নিজ কক্ষপথে ঘুরে চলেছে পৃথিবী-সহ অন্য গ্রহগুলি। এইভাবেই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে গ্রহগুলি। অন্যদিকে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে চাঁদ। তাই প্রদক্ষিণরত অবস্থায় চাঁদ যখন সূর্যের খুব কাছাকাছি চলে আসে (০ ডিগ্রিতে) তখনই হয় অমাবস্যা। আর জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি অমাবস্যার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যেমন, আগামিকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পালিত হবে কৌশিকী অমাবস্যা। মা কালীর ভক্তদের কাছে কৌশিকী অমাবস্যা গুরুত্বপূর্ণ। এদিনে অনেকেই না খেয়ে সারারাত জেগে মা কালীর আরাধনা করেন। বিশেষ করে রাজ্যের তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট-সহ একাধিক কালী মায়ের মন্দিরে সারা রাত ভক্তদের আনাগোনা থাকে।

পুরাণমতে, অশুভ শক্তি বিনাশের তিথি হল কৌশিকী অমাবস্যা। ভগবান ব্রহ্মার বর পাওয়ার পর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে যখন ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন দেবতারা ভীত হয়ে ত্রিলোকে শান্তি স্থাপনের জন্যে দেবী পার্বতীর শরণাপন্ন হয়েছিলেন। দেবী পার্বতী অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে। তিনিই দেবী কৌশিকী নামে পরিচিত। জেনে নিন, কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে কখন, শেষ হবে কখন?

হিন্দু পঞ্জিকা অনুসারে, অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে, ২৪ ভাদ্র (১০ সেপ্টেম্বর), বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে। ২৪ ভাদ্র, ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অমাবস্যার নিশিপালন। অমাবস্যা তিথি শেষ হচ্ছে, ২৫ ভাদ্র (১১ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৮টা ৫৭ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অমাবস্যা তিথি আরম্ভ হচ্ছে, ২৪ ভাদ্র (১০ সেপ্টেম্বর), বৃহস্পতিবার সকাল ১০টা ৯ মিনিট ১৩ সেকেন্ডে। ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অমাবস্যার নিশিপালন। আর শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা ৪৮ মিনিট ২৬ সেকেন্ডে।

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার