বোন বা ভাই দূরে থাকে? চিন্তা নেই, এবার হাজির ডিজিটালি ভাইফোঁটা

প্রযুক্তির উন্নতিতে ভাইফোঁটার দিন দিদি বা বোনেরা ভাই বা দাদারা, যে যেখানেই থাকুক না কেন, ফোনেই ভাইফোঁটা সেরে ফেলতে পারেন। সঙ্গে সুইগি ও জ্যোমেটোর হাত ধরে বোন-দিদিরা ভাই বা দাদার কাছে পাঠিয়ে দিতে পারেন মিষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েকটা দিন। সামনেই আলোর উৎসব, দীপাবলি, কালী পুজো। চারিদিকে আলোর রোশনাই-তে ঘুচবে অন্ধকার। দীপাবলির একটি প্রধান উৎসব ভাইফোঁটা। যদিও গোটা দেশে পালিত হয় ভাই ডুজ। এই উৎসব সাধারণত ভাই-বোনের উৎসব। ভাই বা দাদার মঙ্গল কামনায় সারাদিন উপোস থেকে ভাইফোঁটা দেয় বোন-দিদিরা। যে যেখানেই থাকুক না কেন, এ দিনটা একত্রিত হওয়ার চেষ্টা করেন ভাই – বোনেরা। বছরের একটা দিন বলে কথা! এ বছর হাতে মাত্র ২ ঘন্টা সময় থাকবে ভাইফোঁটা দেওয়ার। ৩ নভেম্বর রবিবার দুপুর থেকে শুরু হচ্ছে ভাইফোঁটা তিথির। যদিও ভাইফোঁটার নিয়ম, এক এক পরিবারে এক এক রকম। কেউ দ্বিতীয়াতে ভাইফোঁটা উৎসব পালন করেন আবার কেউ প্রতিপাদে।

যাই হোক, ভাইফোঁটা অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হল উপহারের। সাধ্যমতো বোন বা দিদিকে উপহার দেয় ভাইরা আবার ভাইদেরকেও উপহার দেয় বোনেরা। সুতরাং এই উপহার নিয়েও থাকে বিশেষ আগ্রহ। তবে মন খারাপ হয়ে যায় যখন, কোনও কারণে দিদি বা বোন অনেকে দূরে থাকায় বা কোনও সমস্যা থাকায় ভাইফোঁটা দিতে পারেন না। বা ভাইরাও কোনও কারণে দিদি বা বোনের কাছে পৌঁছতে পারলেন না। তখনই যেন মুডটা খারাপ হয়ে যায়। কিন্তু বর্তমানে ডিজিটাল মাধ্যমগুলির দাপট এইসব দিনগুলিতেও ভাই বা বোনেদের মন খারাপ করতে দিচ্ছে না। কারণ এখন এক ক্লিকেই ভাই বা বোনকে এই বিশেষ দিন উপলক্ষে পাঠাতে পারেন মন ভাল করা উপহার। বা মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমেও ভাইয়ের কপালে টিকা পরাতে পারেন। প্রযুক্তির উন্নতিতে ভাইফোঁটার দিন দিদি বা বোনেরা ভাই বা দাদারা, যে যেখানেই থাকুক না কেন, ফোনেই ভাইফোঁটা সেরে ফেলতে পারেন। সঙ্গে সুইগি ও জ্যোমেটোর হাত ধরে বোন-দিদিরা ভাই বা দাদার কাছে পাঠিয়ে দিতে পারেন মিষ্টি। আর এই উৎসবমুখী দিনগুলিতে এসব ফুড সংস্থা বা রেস্তরাঁ গুলিতেও থাকে স্পেশাল অফার। বড় বড় মিষ্টির দোকানগুলিও এখন সুইগি ও জ্যোমেটোর সঙ্গে সংযোগ ঘটাচ্ছে।

তাতে তাঁদেরও বিক্রি বাড়ছে এবং গ্রাহকরাও এক ক্লিকে পেমেন্ট করে নিজেদের কার্যসিদ্ধি করছেন। তাই ভাইফোঁটার দিনে আপনি যদি ভাই বা দাদার অনেক দূরে থাকে তাহলে সুইগি বা জ্যোমেটোর মাধ্যমেই ভাইকে থালা ভর্তি মিষ্টি পাঠিয়ে দিন। এবং ভিডিও কলে সেরে নিন ভাইফোঁটা। আর ভাই বা দাদারা বোন বা দিদিকে উপহার দিতে চাইলে গুগল পে বা ফোন পে তো আছেই, পাঠিয়ে দিন টাকা। ব্যাস! পছন্দমতো কিনে নেবে উপহার। তাতে আপনার চিন্তাও থাকলো না উপহার বাছাই করার এবং মন পছন্দ জিনিসও কিনে নিলেন তাঁরা। তাহলে বোঝাই যাচ্ছে, বর্তমানে ডিজিটাল মাধ্যমে নিমেষে মানুষের মন ভাল করে দিচ্ছে আবার কখনও কখনও মানুষের ক্ষতিও করে দিচ্ছে।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই