দীপাবলিতে ঘর সাজান পরিবেশ বান্ধব রঙ্গোলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে আর মাত্র দুটো দিন। তারপরেই আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে সারা দেশ। ইতিমধ্যেই দীপাবলির প্রস্তুতিতে ব্যস্ত শহর থেকে গ্রাম। আর দীপাবলি (Diwali) উৎসবের প্রস্তুতিতে মাটির প্রদীপের (Earthen diya) পাশপাশি অন্যতম প্রধান অঙ্গ হল রঙ্গোলি (Rangoli)। বিভিন্ন রঙের আবির ব্যবহার করে আলপনার মতন করে নকশা সৃষ্টির প্রথাকেই বলা হয় রঙ্গোলি। বাড়ির মূল দরজার সামনেই আঁকা হয় এই রঙ্গোলি। কথিত আছে দীপাবলির রাতে এই আলপনার উপর পা রেখেই নাকি দেবী গৃহস্থের বাড়িতে প্রবেশ করেন। তবে শুধু মাত্র আবির নয় রঙিন ফুল অথবা অন্য কোন রঙিন জিনিস ব্যাবহার করেও এই আলপনা আঁকা যায়।

ফুল ও পাতাঃ রঙ্গোলি বানানোর আরও একটি উপকরণ হল ফুল ও পাতা ব্যবহার করে নকশা তৈরি করা। রঙের পাশাপাশি ফুল দিয়ে তৈরি নকশাও যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করে। তাই এবারের দিওয়ালিতে দরজার সামনেই বিভিন্ন রঙের ফুলের পাপড়ি ও পাতা সাহায্যে নিজের পছন্দ মত রঙ্গোলি আঁকতে পারেন।

রঙীন চালঃ রঙ্গোলি বানানোর আরও একটি উপকরণ হল রঙিন চাল। তার জন্য নিজের পছন্দমতো লাল, হলুদ, সবুজ, নীল ইত্যাদি রঙে চাল ডুবিয়ে রেখে দিন। চাল রঙিন হয়ে উঠলে তা দিয়ে ফুটিয়ে তুলুন রঙ্গোলির নকশা।

ময়দা এবং রঙ রাসায়নিক রঙের বদলে রঙিন ময়দা বা চালের গুড়ি দিয়েও রঙ্গোলি নকসা আঁকতে পারেন। চালের বদলে ময়দার সঙ্গে প্রাকৃতিক রঙ মিশিয়ে রঙিন ময়দা বানিয়ে নিতে পারেন। এবার রঙিন ময়দার সাহায্যে ফুটিয়ে তুলতে পারেন নিজের পছন্দের নকশা।

তেল রঙ- তেল রঙ দিয়েও রঙ্গোলি বানাতে পারেন। নিজের পছন্দ মতো তেল রঙ ব্যবহার করে তুলির সাহায্যে বাড়ির দরজায় ফুটিয়ে তুলতে পারেন রঙ্গোলি। সেক্ষেত্রে দিওয়ালির পরেও বেশ কিছুদিন বাড়ির দরজায় থেকে যাবে আপনার হাতে আঁকা সুন্দর রঙ্গোলি।

তবে যে উপকরণেই রঙ্গোলির নকসা বানান না কেন তার চার পাশে ও মাঝে মাটির প্রদীপ জেলে দিতে কিন্ত ভুলবেন না। কারন দিওয়ালির রাতে চার পাশের জ্বলন্ত প্রদীপ আপনার বানানো রঙ্গোলিকে নতুন মাত্রা দেবে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর