গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে প্রতিদিন সকালে দরজায় করুন এই কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মে ভোরবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি অত্যন্ত পবিত্র। দেবী লক্ষ্মীর এই সময়ই পদার্পণ ঘটে গৃহে। তবে দেবী তো চঞ্চলা। তাঁকে ধরে রাখার জন্য অনেক সাধ্য সাধনা করতে হয়। যে গৃহে কমলাসনার অবস্থান সেই ঘর সব সময় থাকে ফুলে ফলে সমৃদ্ধ। দেবীকে গৃহে রাখতে চাইলে দিনের শুরুটা ভালো করা খুব জরুরি। সেই জন্য বাস্তুশাস্ত্রে ভোরবেলায় বাড়ির বাইরের দরজায় কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। সকালে ঘুম থেকে উঠেই ঘরের মূল প্রবেশ পথ পরিষ্কার করুন। এরপর দরজার দুই পাশে একটু করে জল ঢেলে দিন।

ঘরের বাইরে স্বস্তিক আঁকা থাকলে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। রোজ সকালে বাড়ির কর্তা বা বড় ছেলের বাড়ির মূল দরজার দু-পাশে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা জরুরি। এর ফলে বাড়িতে প্রবেশ ঘটবে মা লক্ষ্মীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

লক্ষ্মী পুজোর দিন তো চালগুঁড়ো দিয়ে আলপনা আঁকতেই হবে। এভাবে মা লক্ষ্মীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো হয়। তবে প্রতিদিন সকালেই ঘরের বাইরে দরজার দু-পাশে মা লক্ষ্মীর চরণ এঁকে দিন।

প্রতিদিন সকালে পুজো করে একটু হলুদ আর গঙ্গাজল বাইরের দরজায় ছিটিয়ে দিন। এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার ঘরে, সুখ ও শান্তি বিরাজ করবে।

রোজ সন্ধ্যাবেলা দরজার বাইরে একটি ঘি-এর প্রদীপ জ্বালিয়ে রাখবেন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতেই বাস করবেন মা লক্ষ্মী।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল