এবছর দেবী দূর্গা আসছে কীসে ? অশুভ ইঙ্গিত বহন করেছে না তো ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালির সবথেকে বড় পুজো হল দুর্গা পুজো। পুজোর ঘন্টা বেজে গিয়েছে। আগামী ৯ অক্টোবর পড়েছে মহাষষ্ঠী। দেবী দুর্গার আগমন ও গমন নির্ধারিত হয় সপ্তমী ও দশমী, সপ্তাহের কোন বারটিতে পড়ছে তার উপরে। প্রত্যেক বছর দেবী দূর্গার আগমন ও গমন বার অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। শাস্ত্র অনুসারে এই আগমনের বাহনগুলি ইঙ্গিত দেয় যে আগামীদিনে কেমন রুপ হবে সমগ্র বিশ্বের। আপনি কী জানেন এই বছর দেবী কিসে করে মর্ত্যে আসবেন ? এটি আগামী দিনে কি ইঙ্গিত বহন করবে জেনে নিন।

পঞ্জিকা অনুসারে পুজোর সপ্তমীতে দেবীর আগমন হয়, আর গমন হয় দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর আসা-যাওয়ার গমন।

গজ বা হাতি : শাস্ত্র অনুযায়ী সপ্তমী রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি।

ঘোটক বা ঘোড়া : সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া।

দোলা বা পালকি : সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন দোলা বা পালকি।

নৌকা : সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হবে নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর বাহন গজ।

২০২৪ সালে দেবী দুর্গার আগমন  হবে কীসে : চলতি বছর দেবী দূর্গার আগমন হবে দোলায়। যার ফল মড়ক। যার ফল ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত বলে মনে করছেন শাস্ত্রবিদেরা।

এই বছর ১০ অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার। তাই দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে। আগামী ১৩ অক্টোবর রবিবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র-কন্যা নিয়ে কৈলাশে ফিরে যাবেন গজ বা হাতির পিঠে চেপে।

দোলায় দেবীর আগমন হলে কী হয় : শাস্ত্রমতে, দুর্গা যদি পালকিতে করে আসেন, তাহলে ফল “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু। যাতে বিপুল প্রাণহানি অনিবার্যের আশঙ্কা থাকে। এবারেও যেহেতু দোলা বা পালকিতে হবে তাই এই নিয়ে চিন্তিত শাস্ত্রবিদেরা।

দেবীর গমন হাতিতে হলে কী হয় :  শাস্ত্র মতে দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। ভক্তদের মুখে হাসি ফোটে। দূর হয় অভাব অনটন। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কোন সম্ভাবনা থাকে না বলে মত শাস্ত্রবিদদের।

কোন বাহন কিসের প্রতীক বহন করে : ১)দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মড়কের প্রতীক। ২)নৌকা হল বন্যার প্রতীক। অনেকে আবার মনে করেন, নৌকায় দেবী দুর্গার আগমন মানে অতিবৃষ্টির সম্ভাবনা। ৩) গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক। গজে আগমন বা গমন হলে পৃথিবী সবুজে ভরে ওঠে। ফসলে শস্য শ্যামলা হয় ধরিত্রী।৪) ঘোটক বা ঘোড়ার অর্থ পরিস্থিতি টালমাটাল হবে। চারিদিকে অস্থিরতা বাড়বে। যুদ্ধ বিগ্রহ অশান্তি লেগেই থাকবে বলে মনে করা হয়।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া