ভাল ঘুমের জন্য ডাচ মেথড কী? জানুন কীভাবে কাজ করে এই পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ঘুম আসে না পোড়া চোখে, সাক্ষী আকাশ, চাঁদ-ও/ ভোরের হাওয়া হু হু করে এসে আমায় বলে কাঁদো’। ডিজিটাল যুগে ঘুম এক বড় সমস্যা। ভাল ঘুমের জন্য নানা ধরনের পদ্ধতি নিয়ে গবেষণা চললেও সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে একটি নতুন কৌশল-ডাচ মেথড। বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতি অনুসরণ করলে রাতে দ্রুত ঘুম আসতে পারে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শরীর থাকে অনেক বেশি সতেজ।

এই পদ্ধতির মূল ধারণা হল প্রাকৃতিক আলোকে কাজে লাগানো। সাধারণত রাতে ঘুমানোর সময় জানালার পর্দা পুরোপুরি বন্ধ না রেখে কিছুটা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়। সকালে সূর্যের আলো সরাসরি ঘরে ঢুকলে তা শরীরের জৈব ঘড়ি বা সার্কাডিয়ান রিদমকে সক্রিয় করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরে একটি স্বাভাবিক ঘুম-জাগরণের চক্র রয়েছে যা দিনের আলো ও অন্ধকারের উপর নির্ভর করে। সকালে সূর্যের আলো চোখে পড়লে মস্তিষ্ক বুঝতে পারে যে দিন শুরু হয়েছে। ফলে শরীর দ্রুত সজাগ হয়ে ওঠে এবং রাতের ঘুমের ছন্দও ঠিক থাকে।

গবেষণায় আরও দেখা গিয়েছ, এই পদ্ধতি শুধু ঘুমের উন্নতি নয়, মানসিক স্বাস্থ্যের উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জানালার পর্দা খোলা থাকলে ঘরে আলো বেশি প্রবেশ করে, ফলে মন ভাল থাকে এবং একাকিত্বের অনুভূতিও কিছুটা কমতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের জীবনে ছোট এই অভ্যাসটি যোগ করলে ঘুমের মান উন্নত হওয়ার পাশাপাশি শরীর ও মন—দুটোই ভাল থাকতে পারে।

‘রেজাল্ট পেতে হলে আমার সঙ্গে শুতে হবে’, প্রশিক্ষকের কুরুচি মন্তব্যে হতবাক গৃহবধূ

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বর্ষায় বারবার ছাতা হারায়? এই সহজ কৌশলে মিলবে সমাধান

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই