চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন ঘন এনার্জি ড্রিঙ্ক খাচ্ছেন! হার্ট অ্যাটাকের মত ঝুঁকি বাঁধাচ্ছেন না তো ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : অত্যাধিক ক্লান্তি দূর করার জন্য অনেকে এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকেন। জিম থেকে বেরিয়ে কিংবা খেলাধুলোতে যারা যুক্ত তাঁরা এনার্জি ধরে রাখতে নানান রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন। কিন্তু আপনি কী জানেন ঘন ঘন এনার্জি ড্রিঙ্ক খাওয়া শরীরের জন্য খারাপ না ভাল ?  জেনে নিন এই এনার্জি ড্রিঙ্ক কতটুকু কাজে আসে আমাদের।  শরীরের জন্য এটি কতটা ক্ষতিকর !

সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে, এনার্জি ড্রিংক পান করলে হতে পারে বেশ কিছু গুরুতর শারীরিক সমস্যা।এনার্জি ড্রিংক পান করলে আপনার হার্টের সবথেকে বেশি ক্ষতি হবে। গবেষণায় দেখা গেছে, এনার্জি ড্রিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে চিনি এবং ক্যাফেইন রয়েছে, যা জাগিয়ে রাখতে সাহায্য করে। এটি জাগিয়ে রাখতে সাহায্য করলেও দীর্ঘক্ষণ ধরে এনার্জির মাধ্যমে শরীরকে জাগিয়ে রাখলে ক্ষতিকর প্রভাব তো পড়বেই।এই পানীয় গুলিতে রয়েছে টাউরিন এবং গুয়ারানের মত কিছু উপাদান যা হৃদপিন্ডের কার্যকারিতাকে ব্যাহত করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও প্রবল।

শুধু হার্ট অ্যাটার্ক নয় এর পাশাপাশি মস্তিষ্কের উপর খুব বাজে প্রভাব ফেলে। কারণ এতে রয়েছে অতিরিক্ত ক্যাফাইন। এর ফলে এটি শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি হয়।এক কাপ কফিতে যেখানে ১০০ মিলিগ্রাম ক্যাফাইন থাকে সেখানে এনার্জি ড্রিংকে থাকে প্রায় ৩০০ মিলিগ্রাম ক্যাফাইন। অতিরিক্ত ক্যাফেইন পান করলে অনিদ্রা, হতাশা, মানসিক অবসাদ দেখা যেতে পারে।

তাই কিছুক্ষণের জন্য এনার্জেটিক হওয়ার লোভে নিজের স্বাস্থ্যের ক্ষতি করবেন না। ভালো ঘুম আর সঠিক খাওয়াদাওয়াই এনার্জি বাড়িয়ে তোলে। শরীর ও মন রাখে সুস্থ।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ