মেজাজকে বশে রাখতে খান এই খাবারগুলি

হঠাৎ করেই মেজাজ হারান? একবার রাগের পারদ চড়লে তা নিয়ন্ত্রণে আনতে পারেন না? জেনে নিন রাগ নিয়ন্ত্রণ করতে কী কী খাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ করেই মেজাজ হারান? একবার রাগের পারদ চড়লে তা নিয়ন্ত্রণে আনতে না পারা এক বড় সমস্যা। এই সমস্যা যদি আপনার হয় তাহলে তাতে জেরবার শুধু আপনিই হবেন না। আপনার আশপাশের মানুষও এই সমস্যায় জর্জরিত হবেন। জেনে নিন রাগ নিয়ন্ত্রণ করতে কী কী খাবেন

চকোলেটঃ চকোলেট খেতে কে না ভালবাসে? আট থেকে আশি সকলেরই পছন্দের খাবার চকোলেট। কিন্তু এর পাশাপাশি রয়েছে চকোলেটের অনেক গুণাগুণ। মেজাজ হারিয়ে ফেলার ব্যাপার যদি আপনার মধ্যে ব্যাপকভাবে দেখা যায় তাহলে তা নিয়ন্ত্রণ করতে একটুকরো চকোলেট মুখে দিয়ে দেখবেন একদম ম্যাজিকের মত কাজ দেবে।

গ্রিন টিঃ এর উপকারিতা বহুল। স্বাস্থ্যসচেতন মানুষ সকালে উঠে এক কাপ গ্রিন টি-র উপরেই ভরসা করেন। কিন্তু মনে রাখবেন আপনার অনিয়ন্ত্রিত রাগকে নিয়ন্ত্রণে আনতে পারে গ্রিন টি। সকালে এক কাপ গ্রিন টি আপনার মেজাজকে ঠাণ্ডা রাখবে। 

কলাঃ কলাতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন বি ও পটাশিয়াম স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। হঠাৎকরে যাঁদের রেগে যাওয়ার সমস্যা রয়েছে তাঁরা প্রতিদিন একটি করে কলা খাওয়া অভ্যাস করুন। 

আইসক্রিমঃ শীত, গ্রীষ্ম, বর্ষা আইসক্রিম প্রেমীদের সারা বছরই কোনও না নেই। তবে মুখরুচির পাশাপাশি অনিয়ন্ত্রিত রাগকে নিয়ন্ত্রণে আনে এই খাবার। আইসক্রিমে থাকা থ্রমবোটনিন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে যা মুড সুইং থেকে শুরু করে রাগ সবটাই নিয়ন্ত্রণ করবে। 

আলুঃ সহজলভ্য এই সবজি আমাদের প্রত্যেকের ঘরে মজুদ থাকে। এতে থাকা কার্বোহাইড্রেট, ভিটামিন- বি প্রভৃতি রক্তচাপ ও স্ট্রেস উভয়ই কমায়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই পাতে রাখুন সেদ্ধ আলু।

তবে হ্যাঁ এই সব খাবারগুলি নিজের প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কোনও কারণে যদি আপনার উপরিউক্ত কোনও খাবার স্বাস্থ্যের কারণে আপনার খাওয়া নিষেধ থাকে তবে তা খাওয়া থেকে বিরত থাকুন। 

ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবায় প্রতারণায় গ্রেফতার ১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তেই তেলের বাজারে আগুন, এক ধাক্কায় বাড়ল দাম

চেয়ারে বসা অবস্থায় উদ্ধার মহিলার দেহ! মৃত্যুর কারণ শুনলে চমকে উঠবেন

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা