‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার জবাব দিতে ইরানে নতুন করে হামলা চালাতে শুরু করেছে মার্কিন সেনা। সোমবারের পর মঙ্গলবারও ইরানের অভিজাত যোদ্ধা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। আর ওই হামলা চালানোর মধ্যেই ইরানের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ইরানকে মার্কিন সেনার হামলার জবাবে পাল্টা পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি লিখেছেন, ‘তেহরান যদি পাল্টা আঘাত হানে, তবে তাদের আরও ‘কঠিন ও তীব্র’ হামলার মুখে পড়তে হবে।

সোমবারই সংযুক্ত আরব আমিরশাহির আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সেনার ডেরায় হামলা চালিয়েছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্প (আইআরজিসি)। আর ওই হামলার বদলা নিতে আইআরজিসির বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সেনা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, ‘আজ দুপুর ১২টায় (ইস্টার্ন টাইম) মার্কিন বাহিনী ইরানের অভ্যন্তরে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর এবং ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক সদস্যদের লক্ষ্য করে আইআরজিসি-র সাম্প্রতিক হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতেই এই হামলা চালানো হচ্ছে।’

সেন্ট্রাল কমান্ডের তরফে হামলা চালানোর কথা জানানোর খানিকবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘এই অত্যন্ত যৌক্তিক হামলার জবাবে যদি ব্যর্থ রাষ্ট্র ইরান পাল্টা আঘাত হানে, তবে তাদের ওপর আরও কঠিন ও তীব্র মাত্রায় পুনরায় আঘাত করা হবে। আসল বড় হামলা এখনও হয়নি। আর সেই হামলা হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর খুব সামান্যই অবশিষ্ট থাকবে!’

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা