ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিসে অবৈধ বিলবোর্ড ভাঙার ঘটনার তদন্তে তৎপর পুলিশ। গত বৃহস্পতিবার ৯ ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদের অফিসের অবৈধ বিলবোর্ড ভাঙতে গিয়েছিলেন কলকাতা পুরসভার কর্মী ও শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা। অভিযোগ, সেইদিনই পুরসভা ও পুলিশের কাজে বাধা দেন অভিষেক, ডেরেক ও’ব্রায়েন, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর ও বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা। সেই ইস্যুতে এফআইআর দায়ের করে অভিষেকদের বিরুদ্ধে ছিনতাই, শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য আজ, মঙ্গলবার দুপুর ১২টার পর কালীঘাটপন্থী তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী আধিকারিকরা। সময়মতো হাজিরা দেন অভিষেক। দুপুর ১২টার পর শেক্সপিয়র সরণি থানায় গিয়েছিলেন তিনি। তারপর টানা সাড়ে পাঁচ ঘন্টা জেরা করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

আরও পডুন: ‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

সেই জেরার শেষে অভিষেক বাইরে এসে ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন তিনি। অভিষেক বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে ভাবছেন দমিয়ে রাখবেন? আমাদের ১৩ জন কর্মীকে কোনও নোটিস ছাড়া গ্রেফতার করা হয়েছে। যে পুলিশকর্মীরা জিজ্ঞাসাবাদ করেছেন, তাঁরা চাকরি করতে হবে বলে প্রশ্ন করছেন। চাকরি করতে হবে, ভয় পাচ্ছেন। তারাপীঠে যখন আগুনে পুড়ে মানুষের মৃত্যু হল। মির্জা গালিব স্ট্রিটে যখন আগুনে পুড়ে এতজন প্রাণ হারালেন তখন পুুলিশ বা দমকল কোনও ফায়ার অডিট করেনি।’

ক্যামাক স্ট্রিটের ঘটনায় শ্লীলতাহানির মামলা যুক্ত করা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন অভিষেক। তিনি বলেন, ‘কারোর শ্লীলতাহানি করা হয়নি। আমাদের কাছে ভিডিও আছে। সেদিন পুলিশকর্মীরা ও অফিসাররা আমাদের কর্মী সমর্থকদের সিঁড়ি থেকে টানতে টানতে, হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে এসেছে নিচে। সেই ভিডিও আছে।’

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের