শীতে চোখের অ্যালার্জি কীভাবে প্রতিরোধ করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতকালে অ্যালার্জির নতুন বিষয় নয়। হাঁচি, কাশি থেকে শুরু করে চোখ দিয়ে জল পড়ার মত ঘটনা শীতকালে ঘটে। এই সময় অ্যালার্জিজনিত সমস্যা বৃদ্ধি পায়। চোখেও অ্যালার্জির প্রবণতা থাকে এই সময়ে। গরম থেকে রেহাই পেতে শীতের জন্য অপেক্ষা করেন বহু মানুষ। কিন্তু এই শীত অনেকের কাছেই বিভীষিকা হয়ে থাকে। নানা ধরনের সংক্রমণ হয়ে থাকে এই সময়। তার মধ্যে অন্যতম চোখে অ্যালার্জি। এটি অ্যালার্জিক কনজাংটিভিটিস নামে পরিচিত। শীতকালেই মূলত এটি হয়ে থাকে।

এটি চোখের বিশেষ অসুখ। হাওয়ার মাধ্যমে এই অ্যালার্জি হতে পারে। ধুলো, পোষ্যর লোম সহ একাধিক বিষয়ের কারণে এই সংক্রমণ হতে পারে। শীতের সময় ঘরের পোষ্যদের লোম ঝরে। তার থেকে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। চোখের অ্যালার্জির সব থেকে সাধারণ উপসর্গ হিসেবে দেখা যায় চুলকানি। চোখে অসহ্য চুলকানি হতে থাকে।সঙ্গে চোখ লালও হয়ে ওঠে। চোখ দিয়ে জল পড়ার মতো ঘটনাও ঘটে। জানা যায়, চোখের মধ্যে থাকা রক্তনালীগুলো ফুলে যায়। এরফলেই অস্বস্তি বোধ হয়। চোখে জ্বালা করা থেকে লাল হয়ে যায়। চোখ দিয়ে জল পড়ে। শীতকালে একাধিক কারণে চোখে অ্যালার্জি হতে পারে। তারমধ্যে অন্যতম, ইনডোর হিটিং, দরজা জানলা বন্ধ রাখা, ঘরে পোষ্যের লোম, গাড়িতে যাতায়াত, ধুলো বালি লাগা।

চোখ শুষ্ক থাকে। আর অ্যালার্জির দাপটও বৃদ্ধি পায়। এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে চাইলে প্রথমে ঘর পরিষ্কার রাখতে হবে। ধুলোময়লা জমতে দেওয়া যাবে না। হেপা ফিল্টারসহ এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হবে। কিছুক্ষণের জন্য হলেও জানালা খুলে দিতে হবে, যাতে বায়ু চলাচল করতে পারে। অনেকে অভ্যাস থাকে চোখে বার বার হাত দেওয়া। সেটা বন্ধ করতে হবে। চোখের শুষ্কতা ও অস্বস্তি এড়াতে হিউমিডিফায়ার ব্যবহার করা উচিত। আয়ুর্বেদিক আই ড্রপ ব্যবহার করতে হবে। সবকিছুর পরেও সমস্যা থাকলে চোখের বিশেষজ্ঞদের দেখাতে হবে।

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই