শীতকালে গরম উপভোগ করতে চান, ঘুরে আসুন দেশের এই জায়গাগুলি থেকে…

কারণ শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে শীতের সময় যদি গরম আবহাওয়া উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারেন। দেশের মধ্যেই আছে জায়গাগুলো।

Share:

নিজস্ব প্রতিনিধি: নভেম্বর মাস পড়তে না পড়তেই ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ডিসেম্বর আসতেই কিন্তু জাঁকিয়ে পড়বে শীত। আর ৬ ঋতুর মধ্যে শীতকালই বেশি আরামদায়ক। এ সময় মেজাজও থাকে একেবারে ফুরফুরে। তবে এই যা, এ সময় ভারী পোশাকে নিজেকে মুড়িয়ে রাখতে হয় অলওয়েজ। নয়তো ঠান্ডায় কাঁপুনি শুরু হয়ে যাবে। শরীরও খারাপ হয়ে যাওয়ার প্রবনতা থাকে। তবে ডিসেম্বর জানুয়ারি হাড় কাপুনি শীতের সময়। আর বাঙালিদের শীতকালটাই যেন ঘোরার জন্যে আদর্শ সময়। কারণ শীতকালে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে শীতের সময় যদি গরম আবহাওয়া উপভোগ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাগুলোতে যেতে পারেন। দেশের মধ্যেই আছে জায়গাগুলো। তাই অফিস থেকে লম্বা ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন এই সব জায়গাগুলি থেকে।

গোয়া

গোয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা। এখানে যেমন রয়েছে সমুদ্র, তেমনি রাতে সৈকতে মজাদার পার্টি, তাই অনেকেই শীতকালে গোয়া ঘুরতে আসেন। এই জায়গাকে সাধারণত বিয়ার, বিচ, ক্যাসিনো, ক্লাবের জন্য জনপ্রিয় বলে মনে করা হয়। আর এতে গরমও উপভোগ করতে পারবেন।

জয়সালমীর

রাজস্থানের জয়সালমীরও শীতকালে ঘুরতে যাওয়ার জন্যে উপযুক্ত সময়। এখানে অনেক ঐতিহ্য, সংস্কৃতি রয়েছে। পাশাপাশি রয়েছে ক্যাম্পিং, উট চড়া কত কিছু। জয়সলমীরের ‘পাটওয়ান কি হাভেলি’ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

কুর্গ

ভ্রমণপ্রেমীদের কাছে কর্নাটকের কুর্গ একটি জনপ্রিয় জায়গা। যা দক্ষিণ ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত। শীতের মরসুমে কুর্গের তাপমাত্রা অনেকটা বেশি থাকে। তাই ঠান্ডার খপ্পরে পড়তে হবে না এখানে। এছাড়াও এখানে পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা সবই আছে। জঙ্গলে নীলগিরি বেবুন, চিতল হরিণ, উড়ন্ত কাঠবিড়ালি, চিতা এবং পান্না পায়রার মতো একাধিক বিরল প্রজাতির পাখিরও দেখা মিলবে।

রাতে মিষ্টি খেলেও বাড়বে না ওজন, প্রোটিনে ভরপুর এই দুই ডেজার্ট রাখুন ডায়েটে

অরূপ রায়ের বাড়ির সামনের গুদামে মিলল সরকারি ত্রাণ, বিক্ষোভ তুঙ্গে

পুরসভা নিয়োগ দুর্নীতিতে রথীন ঘোষকে আবার তলব করল ইডি, কবে হাজিরা?‌

কম ভাড়ার লোভে নাবালিকাকে যৌন নির্যাতন! মার্কিন হোটেলে গ্রেফতার ভারতীয় কর্মী

চুক্তি না হলে ইরানের উপরে ফের হামলা, হুমকি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

‘তোমাকে খুব মনে পড়ে’, ঋতুপর্ণ ঘোষের প্রয়াণদিবসে আবেগঘন বার্তা ঋতুপর্ণা সেনগুপ্তের

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের