গরমে চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে ভরসা রাখুন এই স্মুদিতে

গরমে চুল ভালো রাখতে নানা রকমের প্রসাধনীই শুধু ব্যাবহার করলে হবে না। সুন্দর চুল পেতে ভরসা রাখতে পারেন স্মুদিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ত্বক ও চুলের যত্নে বিভিন্ন প্রসাধনী তো আমরা ব্যাবহার করেই থাকি কিন্তু ত্বকের মত চুলের স্বাস্থ্য রক্ষায় শুধুমাত্র প্রসাধনীই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন সুস্বাস্থ্য বজায় রাখতে পারে এমন খাবার। চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই স্ক্যাল্প পরিষ্কার রাখা প্রয়োজন। কিন্তু প্রত্যেকদিন শ্যাম্পু করলেও তাতে থাকা নানা কড়া রাসায়নিক উপাদান চুলের স্বাস্থ্য নষ্ট করে। স্ক্যাল্পকে শুষ্ক করে দেয় ফলে চুল পড়ার মত সমস্যাও দেখা যায়। তাই গরমে চুল ভালো রাখতে নানা রকমের প্রসাধনীই শুধু ব্যাবহার করলে হবে না। সুন্দর চুল পেতে ভরসা রাখতে পারেন স্মুদিতে। বিভিন্ন ফলের স্মুদি আপনার চুলের স্বাস্থ্যকে ভালো রাখবে। 

সিদ্ধ করা একটি রাঙা আলু, একটি কলা, ২ কাপ দুধ, ১ টেবিল চামচ প্রোটিন পাউডার একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে সপ্তাহে দু-তিন দিন খেতে পারেন। রাঙা আলুতে থাকা ভিটামিন এ, বি৬, ভিটামিন সি, ডি ও ই চুল পড়া রোধ করে। এছাড়াও এতে রয়েছে আয়রন, জিঙ্ক, কপার, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম প্রভৃতি যা চুল পড়া রধ করে। এক্ষেত্রে আমন্ড দুধ ব্যাবহার করলে বাড়তি উপকার পাবেন। আমন্ড দুধ চুলে জেল্লা ফিরিয়ে নিয়ে আসে। । যা খুশকির সমস্যা দূর করতে সক্ষম। 

কয়েকটি ভিজিয়ে রাখা কাঠবাদাম, ১ চামচ চিয়া বীজ, ১ চামচ মধু, ১-২ ফোঁটা ভ্যানিলা এসেন্স, ২ কাপ দুধ ও সামান্য দারুচিনি গুঁড়ো একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই স্মুদিটিও নিয়মিত খেতে পারেন। চুলের সুস্বাস্থ্য বজায় থাকবে এবং চুলের গোড়া মজবুত থাকবে।  

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাম মন্দির ট্রাস্ট থেকে সরে দাঁড়ালেন ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়