খালি পেটে ভুল করেও খাবেন না এই ছয় ফল, চরম সর্বনাশ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই আছে খালি পেটে জল আর ভরপেট ফল। স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা- সকলেই নির্দিষ্ট সময়ে সঠিক জিনিস খাওয়ার পরামর্শ দেন।  অনেকে আছেন যারা সকালবেলা জলখাবারে ফল খান।  সংখ্যাটা তুলনামূলকভাবে কম হলেও এমন মানুষ যে দেখা যায় না, তা নয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সকালে উঠে মানুষ সবার আগে চা বা কফি পান করে। কিন্তু যারা সকাল সকাল উঠে ব্রেকফাস্টে ফল খান এই প্রতিবেদন তাদের জন্য। বলা ভাল, সকলেরই জেনে রাখা উচিত কোন ফলগুলি সকালে জলখাবারে খেতে নেই। খালি পেটে এই ফলগুলি খেলে স্বাস্থ্যের জন্য তা অত্যন্ত হানিকারক প্রমাণিত হতে পারে।

আম

আমাকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ফলটি খেতে ভালোবাসার না এমন মানুষ বিরল। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে। খালি পেটে আম খেলে তাই শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে। শরীরের ক্ষতিও হতে পারে।

ন্যাসপাতি

জলখাবারে যে যে ফল খাবেন না তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাসপাতি। খালি পেটে নাশপাতি সেবন শ্লেষ্মা ঝিল্লির ক্ষতি করতে পারে। সেই সঙ্গে আপনার পাচনতন্ত্রকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

লিচু

আমের মতোই লিচুও ভজন রসিক বাঙালির প্রিয় ফলের তালিকায় প্রথম সারিতেই থাকে। লিচুতেও প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা থাকে, তাই খালি পেটে লিচু খেলে শরীরের শর্করার মাত্রা বেড়ে যায়। তাছাড়া খালি পেটে লিচু খাওয়া শরীরের গ্যাসের উদ্রেকও করতে পারে।

কলা

সকালের জলখাবারের সাধারণত বহু মানুষ কলা খান। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম।  খালি পেটে কলা সেবন শরীরে ম্যাগনেসিয়ামের আধিক্য বাড়িয়ে দিতে পারে। এর ফলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে।

আঙুর

আঙুরে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। খালি পেটে যখনই আঙুর খাওয়া হয় তখন সেই এসিডের প্রভাবে পেটের নানা রকম গোলমাল দেখা দেয়। পাশাপাশি খালি পেটে আঙুর খাওয়া হার্ট অ্যাটাকের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়।

কমলা লেবু

কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই এটি খালি পেটে খাওয়া উচিত নয়। এতে থাকা সাইট্রিক অ্যাসিড পেটে জ্বালাপোড়া ও গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি করতে পারে

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা