গণেশের বাহন ইঁদুর হল কেন ? কে সেই ছদ্মবেশী ইঁদুর

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মে সকল দেবদেবীর নির্দিষ্ট বাহন থাকে। অন্যতম প্রধান দেবতাদের মধ্যে একজন হল গণেশ। গণেশ হল অগ্রপূজ্য, অর্থাৎ সব দেবতার আগে তাঁর আরাধনা করা হয়ে থাকে। তেমনই বুদ্ধি,জ্ঞান, বিবেক ও সম্পদের দেবতা বলা হয়ে থাকে গণেশকে। মনে করা হয় গণেশের আশির্বাদে ব্যক্তি জীবনে অনেক সাফল্য পায় খুব তাড়াতাড়ি। কোন বাধা ছুঁতে পারে না ব্যক্তিকে। তাই তো অপর নাম বিঘ্নহর্তা।

বিঘ্নহর্তা গণেশের বাহন হল মুষক বা ইঁদূর। কিন্তু এত কিছু থাকতে কেন ছোট্ট একটি মুষককে নিজের বাহন হিসেবে নির্বাচন করলেন গণেশ তা জানেন কী ? এর পেছনে রয়েছে নানা মত ও কাহিনী।

প্রথম কাহিনী :  পৌরাণিক কাহিনি অনুযায়ী একদা গজমুখ নামক এক অতি ভয়ঙ্কর ও শক্তিশালী অসুর ছিল। নিজেকে সে সর্বশক্তিমান করে তুলতে শিবের কঠোর তপস্যা শুরু করে। শিব খুশি হয়ে বর চাইতে বললে তিনি সর্বশক্তিমান হওয়ার বর চান। শিব তাঁকে বর দেন যে, কোনও অস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। এরপর দিনের পর দিন ক্রমশ তআর অত্যাচার বেড়েই চললো। এমনকি দেবী-দেবতাদের নিজের নিয়ন্ত্রণে রাখতে তাঁদের উপরও অত্যাচার করতে শুরু করলো। এমতাবস্থায় সকলে শিবের কাছে উপস্থিত হল এর সমাধান চাইতে।

গণেশকে সেই অসুরকে জব্দ করার জন্য আদেশ দেন শিব। ভয়ানক যু্দ্ধ হয় গণেশের সঙ্গে গজমুখের। গজমুখ আহত হলেও দমে নি। শেষ অবধি গজমুখ একটি ইঁদুরের রুপ নিয়ে গণেশের দিকে আক্রমণের জন্য ছুটে যায়। গজমুখ গণেশের কাছে গেলেই তিনি লাফিয়ে ইঁদুর রূপী গজমুখের ওপর বসে পড়েন। তার পর গজমুখকে সারা জীবনে জন্য ইঁদুরে পরিণত করে দেন। সেই থেকে গজমুখই হল গণেশের ইঁদুররুপী বাহন।

দ্বিতীয় কাহিনী : বলা হয়, কৃষকদের তৈরি ফসল, শস্য বারবার পোকায় খেয়ে নিতেই সমস্যা আরও বাড়ে। মর্ত্যে চাষিদের এই কষ্ট দেখে, তখন গণেশ ইঁদুরকে বাহন করে এই শস্য খাওয়া পোকাদের ধ্বংস করতে উদ্যত হন। ফলে মিটে যায় কৃষকদের জীবনের দর্গতি, বাধা, বিঘ্ন। এরপর থেকেই নাম হয় বিঘ্নহর্তা। আর ইঁদুর হয় বাহন।

তৃতীয় কাহিনী : আরও একটি মত অনুযায়ী, বিশ্বের সমস্ত কোণে গিয়ে দুষ্টের দমনে পারদর্শী এই দেবতা। বিশ্বের সমস্ত কোণে যাতে গণেশ দেব পৌঁছে যেতে পারেন, তার জন্যই ইঁদুরকে সঙ্গে নিয়ে তিনি সংহার রূপ ধরেন। আর সেই থেকেই গণেশের বাহন ইঁদুর।

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়