গণেশ চতুর্থীতে বানিয়ে নিন সুস্বাদু এই মোয়া! সিদ্ধিদাতার মন ও পেট দুটোই খুশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাদ্রপদের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশের জন্ম হয়। গণেশ চতুর্থী গণেশ জন্মোৎসব হিসেবে পালিত হয়। গণেশের খাওয়া নিয়ে বেশ কিছু পৌরাণিক গল্প রয়েছে। এদের মধ্যে একটি হল, একদিন ঋষি অত্রি গণেশকে ভোজনের জন্য বাড়িতে নিমন্ত্রণ করেন। ঋষি অত্রির স্ত্রী অনুসূয়া আহার পরিবেশন করলে ভোজন শুরু করেন গণেশ। কিন্তু কিছুতেই গণেশের পেট আর ভরে না। এটা দেখে অনুসূয়া চিন্তিত হয়ে পড়েন। বাড়িতে কোনও অতিথি এসে এইভাবে না খেয়ে ফিরে যাবে। অতিথি হল নারায়ন তাঁকে অতৃপ্ত অবস্থায় ফিরিয়ে দেওয়া পাপ বটে।তখন অনুসূয়া ভাবেন গণেশকে তৃপ্ত করতে কিছু মিষ্টি দেন। সেই সময় অনুসূয়ার কাছে বেশ কিছু মিষ্টি প্রস্তুত করা ছিল। সুস্বাদু মোদক খেয়ে গণেশের মন ও পেট দুই-ই ভরে যায়। তিনি প্রসন্ন হন। সেই থেকে মিষ্টান্ন হোক বা লাড্ডু অত্যন্ত প্রিয় সিদ্ধিদাতার কাছে। অন্য একটি কাহিনী অনুযায়ী মা পার্বতী নিজেই মোদক ও মিষ্টি বানিয়ে দিত। সেই থেকে মিষ্টির প্রতি অন্য ভালবাসা লুকিয়ে রয়েছে গণেশের। তাঁর অন্যতম প্রিয় খাবার হল মুড়ির মোয়া। অন্যদিকে মোয়া দিয়ে অতিথি আপ্যায়ন বাঙালির ঐতিহ্য।

মুড়ি এবং গুড়কে একসাথে জ্বাল দিয়ে গোল পাকিয়ে যে মিষ্টি তৈরি করা হয় তাকেই মোয়া বলে। গণেশ চতুর্থীতে নিজের হাতে বানিয়ে বিঘ্নহর্তাকে নিবেদন করুন এই মোয়া। প্রসন্ন হবেন তিনি। জেনে নিন বানানোর সহজ পদ্ধতি।

উপকরণ : মুড়ি-২০০ গ্রাম, আখের বা খেজুরের গুড়-১০০ গ্রাম, জল সামান্য, ঘি ও ভাজা বাদাম

প্রণালী : প্রথমে অল্প আঁচে কড়াই বসিয়ে নিন। এর পর গুড় জ্বালাতে হবে। গুড় গলতে শুরু করলে সামান্য জলের ছিটে দিয়ে দিন। এবার গুড় কিছুক্ষণ জ্বাল দিয়ে আঠালো করতে হবে। তবে দেখবেন বেশি আঁচে যাতে গুড় পুড়ে না যায়।

গুড় আঠালো হয়ে গেলে তাতে মুড়ি দিয়ে দিন। এবার তাতে ভেজে রাখা বাদাম আধ ভাঙা করে দিয়ে দিন। এবার গুড় ও মুড়ি ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার নামিয়ে হালকা ঠান্ডা হলে হাতের তালুতে সামান্য ঘি মেখে সহনীয় গরম থাকতেই ভালোভাবে চেপে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মোয়া বানিয়ে নিতে হবে। ব্যস রেডি মুড়ির মোয়া। এবার গরম গরমই নিবেদন করতে পারেন সিদ্ধিদাতাকে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়