বংশগত কোলেস্টেরলই নীরব ঘাতক, সতর্ক করছেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার, স্বাভাবিক ওজন, ধূমপানের অভ্যাস নেই তবুও হৃদযন্ত্রের ধমনিতে বিপজ্জনক ব্লকেজ! চিকিৎসকদের মতে, এর পিছনে বড় কারণ হল জেনেটিক বা বংশগত কোলেস্টেরল সমস্যা। যা বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু নীরবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ভারতীয়দের মধ্যে জেনেটিক কারণে হার্টের অসুখের প্রবণতা তুলনামূলক বেশি। বিশেষ করে Lipoprotein(a) বা Lp(a) এর মতো জেনেটিক ফ্যাক্টর ধমনিতে দ্রুত ব্লক তৈরি করতে পারে। তাই শুধু ওজন নিয়ন্ত্রণ বা ব্যায়াম করলেই সবসময় হৃদরোগের ঝুঁকি কমে না।

বিশেষজ্ঞদের মতে, Familial Hypercholesterolemia বা বংশগত উচ্চ LDL কোলেস্টেরল এমন একটি অবস্থা, যেখানে শরীর রক্ত থেকে ‘খারাপ’ কোলেস্টেরল সরাতে পারে না। ফলে বয়স কম হলেও ধমনিতে চর্বি জমে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। অনেক সময় রোগী দেখতে সম্পূর্ণ সুস্থ থাকলেও শরীরের ভিতরে ধমনীর ক্ষতি হয়ে থাকে। পরিবারে যদি অল্প বয়সে হার্ট অ্যাটাক, উচ্চ কোলেস্টেরল বা স্ট্রোকের ঘটনা থাকে তাহলে কম বয়স থেকেই নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা, Lp(a) টেস্ট এবং প্রয়োজন হলে করোনারি স্ক্যান করানো জরুরি। সময়মতো শনাক্ত করা গেলে ওষুধ, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। জেনেটিক কোলেস্টেরলের সবচেয়ে বিপজ্জনক দিক হল অনেক সময় এই রোগের স্পষ্ট উপসর্গ থাকে না। ফলে অনেকেই বুঝতেই পারেন না যে তাঁদের ধমনীর ভিতরে ধীরে ধীরে প্ল্যাক জমছে।বিশেষজ্ঞরা সতর্ক করছেন, অল্প বয়সে হঠাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঘটনা বাড়ার পিছনে এই ‘হিডেন রিস্ক ফ্যাক্টর’ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাই শুধুমাত্র সাধারণ কোলেস্টেরল রিপোর্ট নয়, প্রয়োজনে উন্নত কার্ডিয়াক স্ক্রিনিং এবং Lp(a)-এর মতো বিশেষ রক্ত পরীক্ষাও করানো প্রয়োজন হতে পারে। 

সাধারণত শুধু বাহ্যিক ফিটনেস দেখেই হৃদ্‌রোগের ঝুঁকি বিচার করা যায় না। অনেক সময় জেনেটিক কোলেস্টেরল বা নীরব ধমনী ক্ষয়ের মতো সমস্যা কোনও উপসর্গ ছাড়াই শরীরে এই রোগ  বাড়তে থাকে। তাই পরিবারে হৃদরোগের ঘটনা থাকলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, কোলেস্টেরল মনিটরিং এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই হতে পারে প্রাণঘাতী হার্ট অ্যাটাক এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। আধুনিক জীবনযাত্রায় শুধু জিম করা বা ওজন নিয়ন্ত্রণে রাখাই যথেষ্ট নয়। স্বাস্থ্যের জন্য প্রয়োজন গভীরতর স্ক্রিনিং ও সচেতনতা। বিশেষ করে তরুণদের মধ্যে বাড়তে থাকা ‘সাইলেন্ট হার্ট রিস্ক’ এখন বড় উদ্বেগের কারণ। তাই শরীর সুস্থ দেখালেও নিয়মিত রক্তে হৃদযন্ত্রের পরীক্ষা ও  কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা এবং পারিবারিক রোগ ইতিহাস সম্পর্কে সচেতন থাকা ভবিষ্যতের বড় বিপদ এড়াতে সাহায্য করতে পারে।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…