জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর রূপ, বিশ্বের ৫০ উষ্ণতম শহর ভারতেই রয়েছে

শুক্রবার (২২ মে) আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট AQI.in-এর দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে। সুতরাং বিশ্বের ৫০ উষ্ণতম শহরের ভারতেই অবস্থিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্চ থেকে গরমের দাপট শুরু হয়েছে দেশজুড়ে। মে পড়তেই তাপমাত্রা আরও বেড়েছে। দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি ছুঁই ছুঁই। প্রখর রোদের তাপে বাইরে বেরোনো দায়। যার ফলে হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে। এমন পরিস্থিতিতেই দেশের তাপপ্রবাহ নিয়ে একটি বড় খবর সামনে এল। বিশ্বের মধ্যে ৫০টি উষ্ণতম তথা গরমের শহর নাকি ভারতেই রয়েছে, হ্যাঁ, শুক্রবার (২২ মে) আবহাওয়া পর্যবেক্ষণ ওয়েবসাইট AQI.in-এর দেওয়া তথ্যে এমনটাই জানানো হয়েছে। সুতরাং বিশ্বের ৫০ উষ্ণতম শহরের ভারতেই অবস্থিত। তালিকায় কোনও বিদেশি শহরের নাম নেই। তালিকার শীর্ষে রয়েছে, ওড়িশার বালেঙ্গির। যেখানে তাপমাত্রা ছুয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই নাম রয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর এবং উত্তর প্রদেশের প্রয়াগরাজের। যেখানে তাপমাত্রা ছুয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে।

এর পরে রয়েছে ছত্তিশগড়, বিহার, তেলেঙ্গানা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বারাণসী, বান্দা, বরেলি এবং অযোধ্যা। যেখানকার তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছুয়েছে। সুতরাং ৫০টি গরমের শহরের মধ্যে অর্ধেকের বেশি উত্তরপ্রদেশেই অবস্থিত। তবে আবহাওয়া বিভাগ (IMD) ইতিমধ্যেই সতর্ক করেছে, এই মারাত্মক তাপপ্রবাহ আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারত জুড়ে অব্যাহত থাকবে। আসলে বর্ষার বিলম্বের কারণেই তাপমাত্রার এমন দাপট বেড়েছে। দিল্লি ও দিল্লি এনসিআর-এ তাপমাত্রা আগামী দিনে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর সম্ভবনা রয়েছে। তাই মানুষকে সতর্ক করা হচ্ছে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে না। বেশি বেশি করে জল পান করতে বলা হচ্ছে।

এবার দেখে নিন, বিশ্বের ৫০ উষ্ণতম শহরগুলি হল, বালাঙ্গির, ওডিশা (45°C), চন্দ্রপুর, মহারাষ্ট্র (44°C), প্রয়াগরাজ, উত্তর প্রদেশ (44°C), বিলাসপুর, ছত্তিশগড় (44°C), মহাসমুন্দ, ছত্তিশগড় (44°C), বক্সার, বিহার (44°C), শাশারাম, বিহার হয় (43°C), ভিলাই, ছত্তিশগড় (43°C), মির্জাপুর, উত্তর প্রদেশ (43°C), জাগতিয়াল, তেলেঙ্গানা (43°C), বারাণসী, উত্তর প্রদেশ (43°C), মোরাদাবাদ, উত্তরপ্রদেশ (43°C), রায়পুর, ছত্তিশগড় (43°C), বান্দা, উত্তর প্রদেশ (43°C), আজমগড়, উত্তর প্রদেশ (43°C), জৌনপুর, উত্তরপ্রদেশ (43°C), আদিলাবাদ, তেলেঙ্গানা (43°C), গাজিপুর, উত্তরপ্রদেশ (43°C), রাউরকেলা, ওড়িশা (43°C), রামপুর, উত্তর প্রদেশ (43°C), সম্বল, উত্তর প্রদেশ (43°C), আকবরপুর, উত্তরপ্রদেশ (42°C)-সহ আরও।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

সিলেটে প্রকাশ্যে হিন্দু পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করল মাদকপাচারকারী

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার