পুজোর পর চুলের যত্ন, কীভাবে ফেরাবেন জেল্লা, জানুন ঘরোয়া টোটকা

Share:

নিজস্ব সংবাদদাতা: সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কৈলাসে ফিরে গিয়েছেন উমা। পুজোর সময় মানেই জমিয়ে সাজগোজ প্যান্ডেলে ঘোড়া জমাটি আড্ডা ও খাওয়া-দাওয়া। এই সময় শরীরের দিকে খুব বেশি নজর অনেকেই দেন না। সকাল থেকে রাত শুধুই চলে আড্ডা খাওয়া দাওয়া আর মজা। এই সময়ে দূষণ ধুলোবালি ঘামসহ অনেক কিছুকেই পরোয়া করে না মানুষ। তাই এই সময় চুল ও ত্বকের ক্ষতি হয়। তাই পুজোর পরে চুলের দিকে নজর দিতে হয়। চুলের জেল্লা ফেরাতে খুব বেশি পরিশ্রম করার দরকার নেই।

ঘরেই তৈরি করে নিতে পারেন কোরিয়ান সিরাম। দু চামচ এলোভেরা জেল, এক চামচ চাল ভেজানো জল, চার থেকে পাঁচ ফোটা রোজমেরী অয়েল, এক চামচ গ্লিসারিন নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি পরিষ্কার কাচের শিশিতে রেখে দিন। শ্যাম্পু করার চুল শুকিয়ে যাওয়ার পর জপারের সাহায্যে, মাথার ত্বকে কয়েক ফোঁটা দিয়ে মালিশ করে নিতে পারেন।

অ্যাপেল সাইডার ভিনিগার ও রোজমেরি প্যাক একসঙ্গে মাখলে চুল খুব ভালো হয়। ভিটামিন বি ফলিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে এতে। প্রাণহীন চুলে জেল্লা ফেরাতে এই ভিনিগার দারুন কাজ করেন। নিয়মিত এটি ব্যবহার করলে চুলের রুক্ষ ভাব চলে যাবে। পুজোর সময় অতিরিক্ত ঘোরার জন্য ধুলো বালিতে চুল রুক্ষ হয়ে যায়।

গ্রিনটি চুলের ক্ষেত্রে অত্যন্ত ভাল। প্রথমে গ্রিন টি বানিয়ে নিয়ে তাকে ঠান্ডা করে তার মধ্যে দু চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। চুলের শ্যাম্পু করার পর এই সিরাম মাখতে পারেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল