চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীত পড়তেই মাথা যন্ত্রণা, কীভাবে মুক্তি পাবেন, জেনে রাখুন

নিজস্ব প্রতিনিধি : শীতকালে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সময় অতি সাবধানে থাকতে হয় সকলকে। এই সময় যেমন বিভিন্ন অনুষ্ঠান, আনন্দে মেতে ওঠে সকলেই। তেমন এই সময় বিভিন্ন সমস্যাও দেখা দেয়। সর্দি, জ্বর, পেটগরম, মাথাব্যথার মতো ঘটনা ঘটতেই থাকে। যখন তখন মাথাব্যথা হয় এই সময়ে। কিন্তু এই সময় কেন একাধিক সমস্যা দেখা দেয়?

শীতকালে ঠাণ্ডার কারণে অনেকেই জল খাওয়া কমিয়ে দেয়। কেউ না জেনেই জল খাওয়া বন্ধ করেন। এতেই বাড়ে বিপদ। শরীরের প্রয়োজনীয় জল না গেলে ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে। দীর্ঘদিন কম জল খেলে প্রভাব শরীরের ওপর পড়বেই। শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ থাকে। তার উপর যদি শরীরে জলের ঘাটতি হয়, তা হলে এই সমস্যা অনেক বেড়ে যায়। তখন ত্বক শুকিয়ে যায়। ঠোঁট, গোড়ালি ফাটতে শুরু করে। ডিহাইড্রেশন হলে শরীরের মাংসপেশিগুলিতেও জল পৌঁছয় না। তাই চট করে হাত-পায়ে টান লেগে যাওয়ার আশঙ্কা থাকে। হাঁটতে গেলে বা দৌড়তে গেলে কিংবা ওঠাবসার সময়ে কি প্রায়ই টান লাগে।

জল কম খেলে লিভারের সমস্যাো দেখা দিতে পারে। লিভার জলের সাহায্যে গ্লাইকোজেন তৈরি করে শক্তি জোগায়। এই সময় অনেকের মাথাব্যথা হয়। অনেক সময় ডিহাইড্রেশন থেকেই শুরু হয়। তাই সারা ক্ষণ মাথা ধরে থাকলে বড় এক গ্লাস জল খেলে সমস্যার সমাধান হয়ে যায়। শীতে অনেকেই কোল্ড স্টিমুলাস হেডেকে আক্রান্ত হয়। এটাকে আবার আইসক্রিম হেডেকও বলা হয়। ঠান্ডা পানীয় খাওয়ার কারণে বা কান-মাথায় ঠান্ডা লাগার জন্য এই ধরনের ব্যথা হয়। ঠিক করে খাওয়া-দাওয়া করা, সঠিক গরম কাপড় নির্বাচন, জল বেশি করে খাওয়া, স্নান, সময়মতো ঘুমিয়ে সমস্যার সমাধান হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সহজ প্রাকৃতিক উপায় জানালেন পুষ্টিবিদ

পাহাড়ের কোলে মূক ও বধির দম্পতির অনন্য ‘পিসফুল বেকারি’

শীত নয়, গরমেও ফাটছে গোড়ালি? জেনে নিন এর পেছনের আসল কারণ

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ