ওজন কমাতে চান ? এক চামচ ঘিয়েই লুকিয়ে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি :ঘি হল প্রাচীন একটি মশলা। বহুকাল আগে থেকেই ঘিয়ের প্রচলন রয়েছে। রান্নায়, রুপ চর্চায়, ওষুধি হিসেবেও ঘি ব্যবহৃত হয়ে থাকে। মুখে রুচি নেই এক চামচ ঘি ভাতে চটকে মেখে নিলে পাত একেবারে সাফ। অন্যদিকে রান্নায় স্বাদ বাড়াতে ঘি-এর তুলনা নেই। তবে কৃত্রিম ঘি নয় দেশি ঘি খাওয়ার উপকারিতাই বেশি। জেনে নিন ওজন ছাড়াও ঘি খেলে কী কী উপকার হয়।

ওজন কমাতে : ঘি’তে রয়েছে CLA (কনজুগেটেড লিনোলিক অ্যাসিড), যা এক ধরনের ফ্যাটি অ্যাসিড এবং চর্বি কমাতে সাহায্য করে।একটি গবেষণায় দেখানো হয়েছে যে CLA শরীরের চর্বি গলাতে সাহায্য করে।এছাড়াও ঘিয়ের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট যা ওজন কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, ওবেসিটির ঝুঁকিও কমে।

হজম বাড়াতে : ঘিয়ের মধ্যে রয়েছে এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা হজমে সাহায্য করে। আর হজম স্বাস্থ্য ভাল থাকলে সমস্ত পুষ্টি শোষণের ক্ষমতা বেড়ে যায় এবং দেহের সঠিক ওজন বজায় রাখাও সম্ভব হয়।

পেট ভর্তি রাখে : ঘি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবনতা কমে যায়। এছাড়াও ঘিয়ের মধ্যে রয়েছে আয়োডিন। এটি থাইরয়েড হরমোনের কার্যকারীতা নিয়ন্ত্রণে আনে। মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমায়।

সচেতনতা : তবে ১ চামচের বেশি ঘি না খাওয়াই ভাল। আপনার যদি কোলেস্টেরল ও লিভারের সমস্যা থাকে তাহলে ঘি এড়িয়ে চলুন। যেসমস্ত খাবারে চর্বি পরিমাণ বেশি বা চর্বিযুক্ত খাবারের সঙ্গে ঘি না খাওয়াই ভাল। ডালে ঘি খেতেই পারেন। স্বাস্থ্যঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা