ত্বক পরিচর্যার ক্ষেত্রে প্রাধান্য পায় ঘরোয়া উপাদানই

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কথায় বলে “পহেলে দর্শনধারী বাদমে গুণবিচারি” অর্থাৎ প্রথমে কোনও মানুষকে দেখতে যদি ভালো না হয় তাহলে তার সঙ্গে মিশে তার গুণ বিচার আমরা কেউই খুব একটা করি না। আর সামনের মানুষটা যদি কোন নারী হয় তাহলে তো কথাই নেই। আধুনিক যুগে দাঁড়িয়েও মেয়েদের রূপটাকেই এখনও প্রাধান্য দেওয়া হয়। তাই রূপচর্চা আমাদের প্রাত্যহিক জীবনের একটি অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। বর্তমান দিনে রূপচর্চার ক্ষেত্রে বাজার চলতি প্রসাধনী সামগ্রী কিছু কম নেই। কিন্তু তবুও ত্বক পরিচর্যার (Skin care) ক্ষেত্রে এখনও ঘরোয়া উপাদানকেই (home ingridients) বেছে নেন বেশিরভাগ মানুষ। আর সেই সকল উপাদানের বেশিরভাগ থাকে আমাদের প্রাত্যহিক খাবারের মধ্যে।

ওটস       

সকালের জলখাবারে আমরা সকলেই কমবেশি ওটস খাই। ওটসের মধ্যে ফাইবার রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। এটা আমরা সকলেই জানি। কিন্তু ওটসের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে মাখলেও বিশেষ উপকার পাওয়া যায়। এটি ত্বকের মধ্যে জমে থাকা মৃত কোষ দূর করতে বিশেষ সাহায্য করে।

গ্রিন টি

অনেকেই এখন স্বাস্থ্য সচেতন হয়ে গ্রিন টি পান করেন। চিকিৎসকদের মতেও দিনে তিন-চার কাপ গ্রিন টি পান করলে ওজন কমে। তবে শুধু ওজন কমানোই নয় গ্রিন টি ত্বকের টোনার হিসেবেও ভালো কাজ করে। গ্রিন টি ব্যবহারে ত্বকের জেল্লা বাড়ে। গ্রিন টি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে।

শশা

গরমের দিনে আমরা সকলেই শসা খাই। শসা শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। তবে শুধু শরীর হাইড্রেটেড রাখাই নয় ত্বকের জন্যও খুব উপকারী এই শশা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে তা সাহায্য করে। পাশাপাশি একটু করে শসা যদি নিয়মিত বেটে মুখে লাগান তবে তা মুখে দাগছোপের সমস্যা দূর করতে সাহায্য করে। শুদু তাই নয় ত্যান রিমুভ করতেও তা সাহায্য করে। চোখের উপর ডার্ক সার্কেলের সমস্যা দূর করতেও কার্যকরী এই শশা।

মধু

শীতের দিনে ঠান্ডা থেকে বাঁচতে আমরা মধু খাই। মধু শুধু আমদের রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়ায় না ত্বকের জন্যও তা অত্যন্ত উপকারী। যে কোনও ফেসপ্যাকের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগানো যেতে পারে। মধু ত্বকের শুষ্কভাব দূর করতে সাহায্য করে ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।

হলুদ

রূপ চর্চায় হলুদের ব্যবহার চলে আসছে প্রাচীন কাল থেকেই। রান্নার এই মশলায় মধ্যে থাকে অ্যান্টি-ইনফ্লেমটরি গুণ যা শরীরের অভ্যন্তরীণ প্রদাহ কমায়। একইভাবে হলুদের এই অ্যান্টি-ইনফ্লেমটরি গুন ত্বকের বিভিন্ন সমস্যাও দূর করে। ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুটিং করতে গিয়ে গ্যাংটকে দুর্ঘটনায় মৃত্যু কলকাতার টেকনিশিয়ানের

বীর্যের রং বদলাচ্ছে? পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কীসের ইঙ্গিত দিচ্ছে শরীর

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের