চিনি ছাড়া মুখে খাবার রোচে না ? সাবধান, তাসের ঘরের মত ভেঙে পড়বে শরীর

Share:

নিজস্ব প্রতিনিধি : চিনি হল খাদ্যের অন্যতম গুরুত্বপূ্র্ণ উপাদান।খাবারের স্বাদ বাড়াতে মিষ্টি এই উপাদানের তুলনা হয় না।মিষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেকেই আছেন যারা চিনি ছাড়া চলেন না। সকালে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগে পর্যন্ত চিনি মাস্ট। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।ওজন থেকে শুরু করে রক্তচাপ সবই রয়েছে চিনির দখলে।অতিরিক্ত চিনি স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট করে দিতে পারে।জানেন কী একজন প্রাপ্তবয়স্ক কত গ্রাম চিনি খেতে পারে?

অতিরিক্ত চিনি খেলে কি হয় : চিকিৎসকেরা জানাচ্ছেন,একগাদা চিনি খাওয়াটা বোকামি। এতে শরীরের ক্ষতি হয়।চিনি হল ‘শূণ্য ক্যালোরি’।এতে কোন পুষ্টিগুণ নেই।এটা খেলে শরীরে শুধু ক্যালোরি বাড়বে। শুধু তাই নয়, চিনি একটি প্রসেসড খাবার।এই ধরনের খাবার খেলে রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস বাড়ে।আর সে কারণেও বিপদে পড়ে হার্ট। এই অঙ্গের রক্তনালিতে প্লাক জমে। তাই অপ্রয়োজনীয় চিনি খাওয়া বন্ধ করুন। নইলে সমস্যায় পড়বেন।এছাড়াও হার্টের অসুখের ফাঁদ তো আছেই।চিনি হৃদরোগের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

কোন চিনি খাবেন : বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাদা চিনির পরিবর্তে ব্রাউন সুগার খেতে পারেন।এই চিনি শরীরে তুলনামূলকভাবে কম ক্ষতি করে।তবে আপনি চিনির পরিবর্তে প্রাকৃতিক মিষ্টি খেতে পারেন। যেমন-আঙুর,গুড়,মধু,কলা, বেদানা, আপেল ইত্যাদি।

আরও পড়ুন : যৌবন ধরে রাখতে চান ? আজই ডায়েটে যোগ করুন সস্তার এই খাবার

কারা চিনি খাবেন না : ভুলেও ডায়াবেটিস রোগীরা চিনির ধারে-কাছেও যাবেন না। তবে যারা সুস্থ রয়েছেন, যাদের ব্লাড প্রেশার, কোলেস্টেরলের মতো কোনো ক্রনিক অসুখ নেই, তারা দিনে ২ চামচ পর্যন্ত চিনি খেতে পারেন। তবে পারলে চিনি খুব কম খাওয়ার চেষ্টা করুন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল