বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন কীভাবে? রইল কিছু জরুরি টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পর্ক ভেঙে গেলে মনে হয় যেন সবকিছু থমকে গেছে। যাকে ঘিরে প্রতিদিনের অভ্যাস, কথা, হাসি হঠাৎ করেই সে আর নেই। চারপাশ ভরে ওঠে শূন্যতায়। কিন্তু এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই শুরু হতে পারে নিজের নতুন করে গড়ে ওঠা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনার মতে, ব্রেকআপ মানে শুধু একজন মানুষকে হারানো নয়, নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশকেও বিদায় জানানো। তাই প্রথম দিকে একাকীত্ব, দুঃখ, রাগ বা অপরাধবোধ এই অনুভূতিগুলো একেবারেই স্বাভাবিক। তবে এই সময় নিজের আচরণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করুন বিয়েবাড়ি স্টাইলের দুর্দান্ত ‘পেশোয়ারি পনির’ 

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ, সোশ্যাল মিডিয়ায় আচরণ বা কথাবার্তায় ভদ্রতা বজায় রাখা আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে। রাগের মাথায় অপমান করা বা ব্যক্তিগত বিষয় প্রকাশ করা শুধু পরিস্থিতি খারাপ করে না, আপনার ভাবমূর্তিও নষ্ট করে।

এই কঠিন সময়টা সামলানোর জন্য কিছু বিষয় মনে রাখা দরকার-

প্রথমত, নিজের অনুভূতিকে দমিয়ে রাখবেন না। কষ্ট পেলে কাঁদুন, একা থাকতে ইচ্ছে করলে থাকুন, তবে আবেগ চেপে রাখবেন না। সময় দিন নিজেকে।

দ্বিতীয়ত, কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। পুরনো ছবি বা প্রাক্তনের আপডেট দেখলে কষ্ট আরও বাড়ে।

তৃতীয়ত, কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। পরিবার বা বন্ধুদের সঙ্গে কথা বললে মন অনেকটাই হালকা হয়।

নিজের যত্ন নেওয়াও খুব জরুরি। নিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত ঘুম এবং শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। পাশাপাশি নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রেখে নতুন লক্ষ্য ও শখের দিকে মন দিন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জন্য সীমারেখা তৈরি করুন। ভদ্রতা বজায় রাখা মানে দুর্বল হওয়া নয়- বরং নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া।

মনে রাখবেন, ব্রেকআপ জীবনের শেষ নয়। এটি শুধু একটি অধ্যায়ের সমাপ্তি। সময়, ধৈর্য আর নিজের যত্ন এই তিনে আবারও জীবনে ফিরে আসবে হাসি ও স্বস্তি।

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর