আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতের শুরুতে জ্বর-সর্দি, এই টিপস ফলো করলে ছুঁতে পারবে না রোগ ব্যাধি

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে শীতের আমেজ পড়ে গিয়েছে কবেই। রাত নামলেই সাদা কুয়াশার আভায় চারপাশ ভরে ওঠে। আর ঋতু পরিবর্তনের সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ফলে শরীরের খেয়াল রাখাটাও জরুরী। তা না হলেই সংক্রমণের কোপে পড়তে হয়। এরইমধ্যে ঘন ঘন সর্দি, কাশি, গলাব্যথায় আক্রান্ত হচ্ছেন অনেকে। আট থেকে আশি সকলেই ঠান্ডায় কাবু।আর যাদের ঠান্ডা লাগার আশঙ্কা খুব বেশি। তাঁদের তো আরও বেশি সাবধানে থাকা উচিত। এমতাবস্থায় কি করা উচিত, পরামর্শ দিলেন চিকিৎসকেরা।বিশেষ করে স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চার উপর ধ্যান দেওয়া জরুরী।

১)চিকিৎসকেরা জানাচ্ছেন, এখন থেকেই একটা পুরু স্টোল কিংবা মাফলার সঙ্গে রাখুন।ট্রেন, বাস কিংবা অটোতে জানলার ধারে বসলে কান-গলা ভাল করে ঢেকে বসুন।বাইকে যাঁরা যাতায়াত করেন, তাঁরা গরমের পোশাক পরে, গলা ঢেকে বাইক চালান।

২)যাঁদের হাঁপানির সমস্যা রয়েছে, তাঁরা এই সময়টা খুব সাবধানে থাকবেন।সঙ্গে অবশ্যই ইনহেলার রাখুন। খুব বেশি শ্বাসকষ্ট হলে সময় নষ্ট না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৩)এই গরম লাগছে বলে খুব জোরে ফ্যান চালাবেন না ভুলেও, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেন না করা হয়, সে দিকেও সতর্ক থাকুন।

৪) শীতের সময়ে অল্প সর্দি-কাশি হলেও আগে থেকেই লবন জলে কুলকুচি শুরু করুন। গরম জলের ভাপ নিন নিয়মিত।

৫) এইসময় পুষ্টিকর খাওয়াদাওয়ার দিকে নজর রাখতে হবে। ডায়েটে ভিটামিন সি সমৃদ্ধ ফল, যেমন লেবু, কমলালেবু, আমলকি বেশি করে রাখতে হবে। কেননা শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ভিটামিন সি সাহায্য করে।

৬) যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাঁরা এই মরসুমে ঠান্ডা জলে স্নান করবেন না ভুলেও। শীতের সময়টা ঈষদুষ্ণ জলে স্নান করাই ভাল। সকাল বা রাতে অফিস থেকে ফিরে স্নান করতে চাইলে গরম জল করে নিন। এরপর ঠান্ডা জলে মিশিয়ে স্নান করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

হৃদরোগীদের জন্য সতর্কবার্তা! ফ্রিজে থাকা এই ৩ ‘স্বাস্থ্যকর’ খাবারও ডেকে আনতে পারে বিপদ

ঘড়ি নিয়ে সাবধান! ভুলেও এই দিকে রাখবেন না, আর্থিক সঙ্কট হতে পারে

অনুমতি ছাড়া ভারতীয়দেরও প্রবেশ নিষেধ! এই জায়গাগুলিতে যাওয়ার আগে জেনে নিন নিয়মকানুন

বেলা বাড়লেই ট্যাঙ্কের জলে হাত দেওয়া যাচ্ছে না? জানুন ঠাণ্ডা রাখার সহজ উপায়!

গরমে ORS ছাড়াও ইলেক্ট্রোলাইট ধরে রাখবে এই ৫ প্রাকৃতিক খাবার

সারাদিন এসিতে বসে থাকলেও হতে পারে ডিহাইড্রেশন! কীভাবে বুঝবেন ও কী করবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ