মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমানজির পুজো করলে সমস্ত বিপদ দূর হয়। সপ্তাহের মঙ্গল ও শনিবার বজরংবলীর উপাসনার জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়।  জ্যৈষ্ঠ মাসের সকল মঙ্গলবারকে বড় মঙ্গলবার হিসেবে মানা হয়ে থাকে। সারাবছর মঙ্গলবার যদি আপনি নিয়ম মেনে বজরংবলীর পুজো করে থাকেন, তাহলে সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত কয়েকটি কাজ করলে খুব ভাল ফল পাওয়া যাবে।

জীবনের যে কোনও সঙ্কট থেকে মানুষকে মুক্তি দেন বলে সঙ্কটমোচন হিসেবে পরিচিত হনুমানজি। সাহস বাড়াতে সক্ষম তিনি। মঙ্গলবার এই চারটি কাজ যদি কোনও ভক্ত করেন, তাহলে হনুমানজির কৃপায় সাফল্য পেতে পারেন। দূর হতে পারে সঙ্কট। প্রতি মঙ্গলবার এবং শনিবার সকালে অশ্বত্থগাছের পাতায় ১১ বার ‘জয় শ্রী রাম’ লিখে হনুমানমন্দিরে নিবেদন করতে হবে। সিঁদুর দিয়ে পাতার উপরে লিখতে হবে। সেই ১১টি পাতা গেঁথে একটি মালা তৈরি করতে হবে। সেই মন্দিরে গিয়ে হনুমানজিকে দিতে হবে। এর ফলে জীবনে অর্থসঙ্কট থাকলে সমাধান হবে।

প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে একটা নারকেল ভাঙলে বিপদ ছুঁতেও পারবে না। এই নারকেল ভাঙাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হনুমানজি কমলা রংয়ের সিঁদুর খুব পছন্দ করেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে তাঁকে জুঁইফুলের তেল এবং কমলা সিঁদুর দিতে পারেন। মন্দিরে গিয়ে এই জিনিসগুলো  বজরংবলীর পায়ে ছুঁয়ে নিলে সাফল্য পাবেন। 

তুলসীপাতা বজরংবলীর অত্যন্ত পছন্দের। জীবনে সঙ্কট দূর করার জন্য মঙ্গলবার হনুমানজিকে তুলসীপাতা অবশ্যই নিবেদন করতে হবে। পাশাপাশি প্রসাদ হিসেবে বোঁদের লাড্ডু বজরংবলীকে দিতে পারলে খুব ভাল ফল পাবেন। বজরংবলীর পুজো করলে রাহু ও কেতুকেও শান্ত করা যায়। তিনি নিজের সকল ভক্তদের দুঃখ-কষ্ট থেকে আগলে রাখেন। কলিযুগের প্রভাবশালী দেবতাদের মধ্যে একজন হলেন বজরংবলী।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি