গণেশ চতুর্থীতে মাত্র তিন উপকরণ দিয়েই বানিয়ে নিন বেসনের লাড্ডু

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর ২ দিন মাত্র। সামনেই গণেশ চতুর্থী। ৭ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে গণেশ চতুর্থী। মনে করা হয় এই দশদিন কৈলাস ছেড়ে পৃথিবীতে নেমে আসে বিঘ্নহর্তা। জানেন কী লাড্ডুতে তুষ্ট পার্বতী পুত্র। সিদ্ধিদাতার মন জয় করতে চান ? তবে নিবেদন করুন বেসনের লাড্ডু। মাত্র ৩ উপকরণ থাকলেই হবে। গণেশ চতুর্থীর দিন নিবেদন করুন বেসনের লাড্ডু। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।

উপকরণ : ২ কাপ বেসন, ২ কাপ চিনি, ২ কাপ ঘি, সামান্য বড় এলাচের গুঁড়ো ও ছোট ছোট টুকরো করে কাটা নানা ধরনের বাদাম। এটা দিতেও পারেন নাও পারেন।

প্রণালী : প্রথমে চিনি আর অর্ধেক কাপ জল নিয়ে গ্যাসে বসান। ফুটে গাঢ় হয়ে গেলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। দেখবেন রস যেন গাঢ় হয়। খুব বেশি পাতলা না থাকে।

যদি কাছে জাফরান থাকে তবে দিতে পারেন সামান্য, ওই রসে সুন্দর গন্ধ হবে। এবার নন স্টিক ফ্রাই প্যানে সামান্য ঘি দিয়ে তাতে বেসন দিয়ে দিন। কম আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এরপর বেসনে নানা ধরনের বাদামের কুচি আর এলাচের গুঁড়ো দিয়ে দিন। দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সুগন্ধ বেরোলে আবার ধীরে ধীরে ঘি মেশান।

পুরোটা মিশে গেলে চিনির রসটাও একইভাবে ধীরে ধীরে মিশিয়ে দিন। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে ভালো করে মেশাতে হবে। মিশ্রণটিতে ঘি ভেসে উঠলেই বুঝবেন সেটি তৈরি। সেটি নামিয়ে অল্প ঠান্ডা করে হাতে অল্প ঘি মাখিয়ে লাড্ডু বানিয়ে নিন। ব্যস তৈরি বেসনের লাড্ডু। এবার সিদ্ধিদাতাকে নিবেদন করার পালা। এই লাড্ডু বেশ কিছুদিন ভালো থাকবে। তবে চেষ্টা করবেন গরমা গরম খাওয়ার।

‘বৃহস্পতিবার রাতেই ইরানে চরম হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর

‘বিদ্রোহী শিবিরে নয়, মমতার পাশেই আছি,’ ডিগবাজি খেয়ে জানালেন শত্রুঘ্ন

‘নতুন বিধায়কদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে’, জানিয়ে দিলেন স্পিকার