ব্ল‍্যাক কফি, গ্রিন টি নাকি মাচা? পেট ভাল রাখতে কাকে বেছে নেবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান লাইফস্টাইলে ব্ল্যাক কফি, গ্রিন টি এবং মাচা -এই তিন পানীয়ই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকের দিন শুরু হয় এক কাপ কফি বা চা দিয়ে। সোশ্যাল মিডিয়ার প্রভাবেও মাচা ল্যাটে এখন অনেকের প্রিয় পানীয়। তবে শুধু স্বাদের কথা ভাবলেই হবে না, অন্ত্রের স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী সেটাও জানা জরুরি। কারণ হজমশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, বিপাকক্রিয়া এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও অন্ত্রের গভীর সম্পর্ক রয়েছে।

ব্ল্যাক কফির উপকারিতা

ব্ল্যাক কফি পাচক রস নিঃসরণে সাহায্য করে এবং খাবার হজমে সহায়তা করে। বাওয়েল মুভমেন্ট সচল রাখে, ফলে পেট পরিষ্কার হতে সাহায্য করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খালি পেটে কফি খেলে গ্যাস, অম্বল ও অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে।

গ্রিন টি-এর উপকারিতা

গ্রিন টিতে ক্যাটেচিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। অন্ত্রের প্রদাহ কমায় এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। শরীর থেকে টক্সিন বের করে ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

মাচা টি-এর উপকারিতা

মাচাতে ক্যাটেচিনের পরিমাণ গ্রিন টির চেয়ে বেশি। এটি অন্ত্রের প্রদাহ কমায় এবং ভাল ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। মাচায় থাকা ক্যাফিন ধীরে ধীরে শরীরে কাজ করে, ফলে গ্যাস বা অম্বলের সম্ভাবনা কম।

কোনটি বেছে নেবেন?

 •ব্ল্যাক কফি পেট পরিষ্কার করতে সাহায্য করলেও অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে।

 •যাদের অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস বা আইবিএস রয়েছে, তাঁদের কফি এড়িয়ে চলা ভাল।

 •তুলনামূলকভাবে গ্রিন টি ও মাচা অন্ত্রের জন্য বেশি মৃদু ও উপকারী পানীয়।

তাই নিজের শরীরের প্রয়োজন ও স্বাস্থ্যের অবস্থা বুঝে পানীয় নির্বাচন করাই সবচেয়ে ভাল।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন