মায়ের অতিরিক্ত চাপই শিশুর মানসিক রোগের কারণ, জানিয়ে দিলেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি নারীর অন্যতম শ্রেষ্ঠ অনুভূতি হল মা হওয়া। যখন সে প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান সেই সময় থেকেই শুরু হয় একটি নতুন জীবন। চিকিৎসকরা এই সময় হবু মাকে হাসি-খুশি ও চাপমুক্ত থাকতে পরামর্শ দিয়ে দেন।

মাতৃত্বকালীন চাপ ও উদ্বেগ শুধুমাত্র মাকেই প্রভাবিত করে তা নয়, পাশাপাশি এটি সরাসরি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।

মায়ের প্রচণ্ড চিন্তা কিংবা, অস্থিরতা সন্তানের ভবিষ্যৎ-তের ক্ষেত্রে খুবই বিপদজনক হতে পারে। সন্তান জন্মের আগে থেকেই মাকে খুশি ও শান্ত মনে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকের সঙ্গে বাড়ির বড়রাও। অনেকেই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ কথা একদম ঠিক, মায়ের মনের সঙ্গে শিশুর স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে।

গর্ভাবস্থায়, যখন কোনও মহিলা দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভোগেন, এর ফল মারাত্মক হতে পারে বলে মনে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মায়ের গর্ভে থাকাকালীন মা অবসাদে ভুগলে শিশুর মস্তিষ্কের বিকাশ, মানসিক বিকাশে বিলম্ব হতে পারে। পরবর্তী জীবনে মানসিক স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

সারা বিশ্বে প্রায় ১০-১৩% গর্ভবতী মহিলা মানসিক স্বাস্থ্যজনিত ব্যাধিতে ভোগেন। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে, এই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি।

জন্মের পরও যদি মায়ের মানসিক স্বাস্থ্য খারাপ থাকে, তাহলে শিশুর যত্ন নেওয়া, তাকে লালন-পালন করা, মানসিক বন্ধন গড়ে তোলা ও স্তনদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

স্নায়ুর বিকাশে দেরি ও শিশুর সামাজিক যোগাযোগের সমস্যা হয়। এমনকী কথা বলা শিখতেই দেরি হতে পারে। মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য তাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষিয়।

মানসিক সুস্থতা মাতৃত্বকালীন পুষ্টির সঙ্গেও জড়িত। এর থেকে আয়রন, ফোলিক এসিড বা ওমেগা-৩ ফ্যাটি এসিড এর ঘাটতিও হতে পারে। তা শিশুর বৌদ্ধিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।

গর্ভাবস্থায় মাতৃত্বকালীন চাপ নেওয়া কোনও রকম ভাবেই উচিত নয়। বিশেষ করে কোনও মানসিক আঘাত বা অনিশ্চয়তা শিশুদের বিকাশে বাধা তৈরি করতে পারে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল